কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনে শিডিউল বিপর্যয়, ভোগান্তিতে যাত্রীরা

প্ল্যাটফর্মে অপেক্ষমাণ ট্রেন। ছবি : সংগৃহীত
প্ল্যাটফর্মে অপেক্ষমাণ ট্রেন। ছবি : সংগৃহীত

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনগুলো বিলম্বে ছেড়ে যাচ্ছে। কারণ হিসেবে কর্তৃপক্ষ জানিয়েছে, কটি কন্টেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় শিডিউল বিপর্যয় ঘটেছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার (১৯ মার্চ) স্টেশনে প্রবেশের সময় একটি কন্টেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ট্রেনগুলো ছাড়তে বিলম্ব হচ্ছে। যদিও এখন ঢাকা স্টেশনের আপ ও ডাউন দুটি লাইনই সচল হয়েছে।

বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শাহাদাত হোসেন। তিনি বলেন, দুপুর ২টায় ঢাকা স্টেশনের আপ ও ডাউন লাইন ক্লিয়ার হয়েছে। এখন দুই লাইনেই ট্রেন চলাচল করছে। কিন্তু ট্রেন ছাড়তে বিলম্ব হচ্ছে।

দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, বেলা ১১টা ৩৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় ডাউন লাইনে একটি কন্টেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে দুপুর ১টা পর্যন্ত স্টেশন এলাকায় ট্রেন চলাচল বন্ধ ছিল। পরবর্তীকালে দুপুর ১টার পর শুধু আপ লাইনে ট্রেন চালানোর ব্যবস্থা করে কর্তৃপক্ষ। এর ফলে স্টেশনে থাকা ট্রেনগুলো ছাড়তে বিলম্ব হয়।

স্টেশনের শিডিউল বোর্ডে বিলম্বের তালিকায় রয়েছে- চাঁপাইনবাবগঞ্জগামী রাজশাহী কমিউটার, চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস এবং রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X