কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১২:০৭ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৫, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ধেয়ে আসছে বৃষ্টিবলয়

বৃষ্টিবলয়
ছবি : সংগৃহীত

দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টিবলয়, যা বৃহস্পতি থেকে সোমবার (২০-২৪ মার্চ) পর্যন্ত সক্রিয় থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিডব্লিউওটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

সংস্থার তথ্য মতে, দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টিবলয় চাতক। এটি একটি দুর্বল ক্ষমতাসম্পন্ন আংশিক বৃষ্টিবলয়। এই বৃষ্টিবলয়ে দেশের সব এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। এটি ২০ মার্চ দুপুরের পর হতে আগামী ২৪ মার্চ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সক্রিয় থাকতে পারে।

এই বলয়ে দেশের কোথাও একটানা বৃষ্টির সম্ভাবনা নেই। এটি একটি প্রায় বিচ্ছিন্ন বৃষ্টিবলয়। যার মানে এই পরিষ্কার আকাশে হঠাৎ করে পশ্চিম আকাশে মেঘ দেখা, তারপর কালবৈশাখীর মতো দমকা হাওয়া এরপর ৫ বা ১০ মিনিট বজ্রপাতসহ বৃষ্টি এরপর আবহাওয়া পরিষ্কার। এই বৃষ্টিবলয় চলাকালীন দেশের প্রায় ৪০ বা ৫০ শতাংশ এলাকায় বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের কিছু ক্ষুদ্র এলাকায় আকস্মিকভাবে ভারিবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সংস্থা আরও জানায়, এই বৃষ্টিবলয়ে সিলেট বিভাগসহ দেশের কিছু এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে। এই বৃষ্টিবলয়ে দেশের প্রায় ১০ থেকে ১৫ শতাংশ এলাকায় পানি সেচকার্য চালানোর মতো বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ সক্রিয় থাকতে পারে সিলেট ও খুলনা বিভাগে, তবে কম সক্রিয় থাকতে পারে চট্টগ্রাম ও উত্তর বঙ্গীয় এলাকায়। সর্বাধিক সক্রিয় থাকবে কলকাতা পশ্চিমবঙ্গ এলাকায়। এই বৃষ্টিবলয়ে দেশের সক্রিয় এলাকায় গড়ে ১৫ থেকে ২৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে কোন ক্ষুদ্র এলাকায় সর্বোচ্চ ৫০ মিলিমিটার বা এর কিছু বেশি বৃষ্টি হলেও হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১০

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১১

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১২

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৩

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৪

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৫

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৬

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৭

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৮

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৯

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

২০
X