কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন।

শনিবার (২২ মার্চ) সকালে খেলাফত মজলিসের সঙ্গে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দলসমূহের সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে।

জানা গেছে, সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলকে চিঠি ও ‘স্প্রেডশিট’ পাঠিয়েছিল ঐকমত্য কমিশন। ১৩ মার্চের মধ্যে তাদের মতামত জানাতে অনুরোধ করা হয়েছিল। মঙ্গলবার (১৮ মার্চ) পর্যন্ত মোট ১৫টি দল তাদের মতামত জানিয়েছে।

কমিশন আগেই জানিয়েছিল রাজনৈতিক দলগুলোর প্রাথমিক মতামত পাওয়ার পর দলগুলোর সঙ্গে আলাদা আলাদা আলোচনা করা হবে। যারা ইতিমধ্যে মতামত দিয়েছেন, তাদের নিয়ে আলোচনা শুরু হবে। এরপর যারা মতামত দেবেন, ক্রমান্বয়ে তাদের আলোচনায় আমন্ত্রণ জানানো হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের অন্যতম লক্ষ্য দেশের বিভিন্ন খাতে সংস্কার আনা। এ লক্ষ্যে সংস্কার প্রস্তাব তৈরির জন্য গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করে সরকার।

গত ফেব্রুয়ারি মাসে এই ছয়টি কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে। এসব কমিশনের প্রধানদের নিয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

১০

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

১১

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

১২

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

১৩

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

১৪

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

১৫

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

১৬

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

১৭

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১৮

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

১৯

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

২০
X