কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

আইডিএবি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গুলশানে আইডিএবি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
গুলশানে আইডিএবি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) গুলশান ১ -এ এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্থপতি সজীব জাহানের সঞ্চালনায় এই আয়োজনে দেশের খ্যাতনামা ইন্টেরিয়র ডিজাইনার, ইন্টেরিয়র আর্কিটেক্ট, স্থপতি, শিক্ষাবিদ ও শিল্পপ্রতিনিধিরা অংশ নিয়ে ডিজাইন ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ পরিকল্পনা ও টেকসই উন্নয়ন নিয়ে গঠনমূলক আলোচনা করেন।

অনুষ্ঠানে আইডিএবি’র প্রেসিডেন্ট সৈয়দ কামরুল আহসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম সরন, ভাইস প্রেসিডেন্ট আর্কিটেক্ট সজীব জাহান এবং নির্বাহী কমিটির সম্মানিত ডিরেক্টরবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির ইন্টেরিয়র আর্কিটেকচার বিভাগের সহযোগী অধ্যাপক আর্কিটেক্ট এ.এফ.এম. মহিউদ্দিন আকন্দ ও সহকারী অধ্যাপক ইন্টেরিয়র আর্কিটেক্ট মুহাম্মদ আবিদ আবান অভিক ছাড়াও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ব্র্যাক ইউনিভার্সিটি, আহসানউল্লাহ ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের এলামনাই কমিটির সদস্যবৃন্দ, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির ইন্টেরিয়র আর্কিটেকচার বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, সুইস গ্লোবাল ব্র্যান্ড ও শীর্ষস্থানীয় ইন্টেরিয়র ডিজাইন ফার্মের প্রতিনিধিরা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

ইফতার পরবর্তী আলোচনা সভায় আইডিএবি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪ -এর প্রজেক্ট জমাদান প্রক্রিয়া, নির্বাচন মানদণ্ড এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া আইডিএবি’র নতুন নির্বাহী কমিটির গৃহীত পদক্ষেপ- পেশাদার প্রশিক্ষণ, গ্লোবাল নেটওয়ার্কিং এবং টেকসই ডিজাইন প্র্যাকটিসের প্রচার নিয়ে নানা পরিকল্পনা উপস্থাপন করা হয়।

প্রেসিডেন্ট সৈয়দ কামরুল আহসান বলেন, ইন্টেরিয়র ডিজাইন শিল্পকে গতিশীল করতে শিক্ষা, শিল্প ও পেশাজীবীদের মধ্যে সংযোগ অপরিহার্য। আইডিএবি এই লক্ষ্যে নিরলস কাজ করবে।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম সরন যোগ করেন, আমরা যাত্রা শুরু করেছি। আপনারা আমাদের এই যাত্রার সহযাত্রী, আমরা এগিয়ে চলেছি স্বপ্নের গন্তব্যের পথে। ঐক্য ও সহযোগিতাই আমাদের শক্তি। আসুন, একসঙ্গে আলোকিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাই।

অনুষ্ঠানের স্পনসর এশিয়ান পেইন্টস বাংলাদেশ-এর পৃষ্ঠপোষকতায় এই আয়োজন পেশাদারিত্ব ও উদ্ভাবনী চিন্তার প্রতিফলন ঘটে। আইডিএবি’র প্রধান উপদেষ্টা শফিউল ইসলাম বাবু ও নির্বাহী কমিটির সদস্যদের সহযোগিতায় ইভেন্টটি সফলভাবে সম্পন্ন হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X