কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় ড্যাব নেতাদের ইফতার ও মিলনমেলা অনুষ্ঠিত

গুলশানে হোটেল লেকশোরে ড্যাবের ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
গুলশানে হোটেল লেকশোরে ড্যাবের ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার প্রাক্তন ও বর্তমান সদস্যদের মিলনমেলা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ মার্চ) বিকেলে ঢাকার গুলশানে হোটেল লেকশোরে অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে জাতীয়ভাবে স্বীকৃত প্রায় ২০০ জন চিকিৎসক উপস্থিত ছিলেন, যারা তাদের অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেছেন। সাবেক ও বর্তমান নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন এবং পারস্পরিক সম্পর্ক, অভিজ্ঞতা ও ভ্রাতৃত্ববোধ ভাগ করেছেন।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। পাশাপাশি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ভবিষ্যৎ করণীয় ও চিকিৎসকদের অধিকার সংরক্ষণে প্রাক্তন ও বর্তমান সদস্যদের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। তিনি চিকিৎসকদের ঐক্য, নেতৃত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ছাত্রদলের ভূমিকা ও ভবিষ্যৎ দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

আয়োজকরা জানান, এই পুনর্মিলনী শুধুমাত্র সৌহার্দ্য বৃদ্ধির জন্য নয়, বরং এটি চিকিৎসকদের অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১১

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১২

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৩

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৪

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৫

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৬

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৭

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৮

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৯

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

২০
X