কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘সামাজিক সুরক্ষা নীতিমালায় অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের অন্তর্ভুক্ত করতে হবে’

“অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত নারীশ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে করণীয়” শীর্ষক সেমিনার। ছবি : সৌজন্য
“অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত নারীশ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে করণীয়” শীর্ষক সেমিনার। ছবি : সৌজন্য

নারীশ্রমিকদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম ‘নারীশ্রমিক কণ্ঠ’ থেকে কর্মজীবী নারী ও ফ্রিডরিক-এবার্ট-স্টিফটুং (এফইএস) বাংলাদেশ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত নারীশ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে করণীয়” শীর্ষক সেমিনার। আজ ২৩ আগস্ট (বুধবার) সকাল ১০:৩০-টায় ফার্মগেট ডেইলি স্টার ভবনের আজিমুর রহমান কনফারেন্স হলে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন নারীশ্রমিক কন্ঠ-এর প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতার এমপি।

সভাপতির বক্তব্যে শিরীন আখতার এমপি বলেন, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের শ্রম আইনের আওতাভূক্ত করা কিংবা তাদের জন্য আলাদা কোন আইন প্রণয়ন করা যায় কিনা এ বিষয়ে আমাদের ভাবতে হবে। তিনি শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের সুযোগ যেন শ্রমিকেরা সঠিকভাবে পায় এ বিষয়ে মনিটরিং বৃদ্ধির পরামর্শ দেন।

বিশেষ অতিথি ফেলিক্স কল্বিট্স বলেন, সকল ক্ষেত্রের শ্রমিকদের জন্য একটি সর্বজনীন শ্রমআইন প্রণয়ন করা প্রয়োজন। আরেকজন বিশেষ অতিথি মোহাম্মদ আব্দুল কাদের বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ তহবিল থেকে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের সেবা পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়া এই মন্ত্রণালয়ের অধীনে এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম (EIS) নামে একটি পাইলট প্রকল্প চলছে যা সফল হলে বিভিন্ন খাতে সম্প্রসারণ করবে।

এছাড়া সেমিনারে উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, শ্রমিকদের একটি তথ্যসংবলিত ডাটাবেজ তৈরি করা প্রয়োজন যা সঠিক ব্যক্তির কাছে যেন সঠিক সেবা পৌঁছানোর ক্ষেত্রে সহায়ক হবে। তারা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের সুবিধা প্রচারে মিডিয়াকে এগিয়ে আসার আহবান জানান। এছাড়া জীবন-মান উপযোগী মজুরি, নারীশ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধা, নির্দিষ্ট কর্মঘন্টা, সাপ্তাহিক ছুটি, শোভন কাজের পরিবেশ, শ্রমিকদের মর্যাদা ও শ্রমের স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানান।

সেমিনারে উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আব্দুল কাদের। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন: আয়শা সিদ্দিকী, উপপরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন), মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং রোখসানা চৌধুরী, উপপরিচালক (মেডিকেল ও শ্রম কল্যাণ শাখা)।

সেমিনারটি সঞ্চলনা করেন উম্মে হাসান ঝলমল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১০

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১১

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১২

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৩

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৪

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৫

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৬

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৭

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৮

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৯

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

২০
X