কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার চীন সফরে প্রাধান্য পাবে যেসব বিষয়

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সফর। চীন সফরে প্রাধান্য পাবে চাইনিজ ইনভেস্টর, চাইনিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো, চাইনিজ এনার্জি কোম্পানিগুলো, চায়নার টপ যে কোম্পানিগুলো আছে তাদের সঙ্গে কথা বলা।

দেশে-বিদেশে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরি করতে চান প্রধান উপদেষ্টা। তিনি এ লক্ষ্যে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে পুরো বিশ্বের কাছে তুলে ধরছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, চায়না সফরটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সফর। এটা একটা মাইলফলক ভিজিট হবে। ২৮ তারিখ সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক। এটি অনেক গুরুত্বপূর্ণ। আমাদের ফোকাস থাকবে, চাইনিজ ইনভেস্টর, চাইনিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো, চাইনিজ এনার্জি কোম্পানিগুলো, চায়নার টপ যে কোম্পানিগুলো আছে তাদের সঙ্গে কথা বলা।

তিনি আরও বলেন, প্রফেসর ইউনূস বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে পুরো বিশ্বের কাছে তুলে ধরছেন। ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার জন্য যত ধরনের পলিসি নেওয়া দরকার, সেটা নেওয়া হচ্ছে। এখানে প্রাইভেট সেক্টরে ইনভেস্টররা এসে যাতে কোনো ধরনের সমস্যার না পড়ে, সবাইকে যেন ওয়ান স্টপ সার্ভিস দেওয়া যায়, সেজন্য কাজ করা হচ্ছে।

এ ছাড়া অন্যান্য যে সার্ভিস থাকে, এনবিআর হোক, সেন্ট্রাল ব্যাংক হোক, সবগুলো পলিসি একই সঙ্গে যাতে করা যেতে পারে। মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রচুর চাকরি তৈরি করা। বাংলাদেশের ইকোনমি গ্রোথকে নতুন স্কেলে নেওয়া যাওয়া, নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, পুরো ভিজিটে একটা ফোকাস থাকবে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X