কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৭:১৪ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

চর দখলের মতো ব্যাংকগুলো দখল করা হয়েছিল : প্রধান উপদেষ্টা

মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : স্ক্রিনশট
মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : স্ক্রিনশট

বিগত সরকারের আমলে চর দখলের মতো ব্যাংকগুলো দখল করে নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, দখলের মাধ্যমে গ্রাহকের টাকা লুটে নেওয়া হয়েছে। এসব টাকা আবার বিদেশে পাচার করা হয়েছে । তবে বর্তমানে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরেছে। ক্রমান্বয়ে অর্থনীতির অপরাপর সূচকগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করছে।

হাসিনা সরকারের আমলে টাকা পাচারের চিত্র তুলে ধরে তিনি বলেন, বিগত সরকারের লুটপাটের মহোৎসবে গত ১৫ বছরে ২৪৩ বিলিয়ন ডলার পাচার হয়েছে। পাচারের একটি পদ্ধতি সবাইকে অবাক করেছে। একজন ব্যক্তি বিদেশে তার অধ্যয়নরত সন্তানের কাছে ৩ কোটি ৩৩ লাখ ডলার বা ৪০০ কোটি টাকা পাঠিয়েছে।

মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে তার এ ভাষণ শুরু হয়। প্রধান উপদেষ্টার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়া ম্যাচের আগে যে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১০

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১১

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১২

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৩

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১৪

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১৫

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১৬

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১৭

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১৮

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১৯

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

২০
X