কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বীর মুক্তিযোদ্ধোদের ত্যাগের কোনো বিনিময় হয় না : ঢাকা জেলা প্রশাসক

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে কথা বলেন তানভীর আহমেদ। ছবি : কালবেলা
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে কথা বলেন তানভীর আহমেদ। ছবি : কালবেলা

বীর মুক্তিযোদ্ধোদের ত্যাগের কোনো বিনিময় হয় না বলে মন্তব্য করেছেন ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদ। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের ত্যাগের কোনো বিনিময় হয় না। মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছেন, তারা আমাদের সম্পদ। তারা আমাদের মাথার তাজ।

বুধবার (২৬ মার্চ) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

তানভীর আহমেদ বলেন, বীর মুক্তিযোদ্ধাদের নিঃস্বার্থ ত্যাগে আমাদের দেশ গঠিত হয়েছে। সেই দেশটি যেন সুন্দরভাবে চালাতে পারি, সেজন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

তিনি বলেন, প্রত্যেক বছরই আমাদের মুক্তিযোদ্ধাদের সংখ্যা কমে যাচ্ছে। একসময় হয়তো একজন মুক্তিযোদ্ধাও খুঁজে পাওয়া যাবে না। অনেক খুঁজে হয়তো আমরা একজনকে পাবো। তখন বুঝতে পারব, মুক্তিযোদ্ধাদের কদর।

এ সময় মুক্তিযোদ্ধারা বলেন, আমাদের সংবিধানে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সম্মানার ব্যাপারে কোনো কিছু লিপিবদ্ধ নেই। এখনই উপযুক্ত সময়, সংবিধানে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের লিপিবদ্ধ করুন। মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধা সুরক্ষা আইন করুন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে অনুরোধ করব, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করুন। ভুয়া মুক্তিযোদ্ধাদের বের করুন। কীভাবে করবেন, আমরা জানি না।

ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার শোয়েব শাত ইল ইভান এবং জেলা কার্যালয়ের সহকারী কমিশনার এবং এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত নওশীনেরর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-ঢাকা জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফুয়ারা খাতুন, বীর মুক্তিযোদ্ধার এ বি এম মাহবুবুর রহমান জাহাঙ্গীরের মেয়ে সাবিরা মাহবুব, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ফরিদ উদ্দিন আহমেদ, শফিকুর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X