কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ১১:০৮ এএম
অনলাইন সংস্করণ

স্বস্তিতে ফিরছে মানুষ, ট্রেনেও নেই শিডিউল বিপর্যয় 

রেলস্টেশনে যাত্রীরা। ছবি : সংগৃহীত
রেলস্টেশনে যাত্রীরা। ছবি : সংগৃহীত

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আজও ঢাকা ছাড়ছে মানুষ। তবে প্রতিবছরের মতো এবার অনেকটা ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পেরে খুশি সবাই।

ঈদের সময় ট্রেনের যে শিডিউল বিপর্যয় হয় তাও দেখা যাচ্ছে না এবার। বাস টার্মিনালেও নেই ভোগান্তির চিত্র। যাত্রীরা বলছেন, এবারের ঈদ যাত্রা এতটাই নির্বিঘ্ন হচ্ছে, যেটা এর আগে কখনো দেখা যায়নি।

শনিবার (২৯ মার্চ) সকাল থেকে এখন পর্যন্ত কোনো ট্রেনের কমলাপুর স্টেশন ছাড়তে বিলম্ব হয়নি। সময়মতো সব ট্রেন ছাড়ছে। তবে ট্রেনগুলোর প্রতিটি কোচে যাত্রীদের ভিড়ের চিত্র পরিবর্তন হয়নি।

রংপুর এক্সপ্রেস ট্রেনের এক যাত্রী গণমাধ্যমকে জানান, ট্রেন ছাড়বে সকাল ৯টা ১০ মিনিটে। আগের অভিজ্ঞতায় সিটে যেতে না পারার শঙ্কায় এক ঘণ্টা আগে স্টেশনে এসেছি। তবে এসে তেমন ভিড় পেলাম না। ট্রেনে ওঠার কিছু সময় পরে সিটগুলো ভর্তি হওয়ার পর কিছু লোক দাঁড়িয়ে যাচ্ছে। তবে সেটি অন্যান্যবারের তুলনায় নগণ্য।

সকাল ৯টা পর্যন্ত ১০টি আন্তঃনগর ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। কোনো ট্রেনই স্টেশন ছাড়তে বিলম্ব করেনি। সকালের দুই তিনটি ট্রেনে যাত্রীর চাপ অনেক বেশি ছিল। এখন কিছুটা কমে এসেছে।

এদিকে বাস ও লঞ্চ টার্মিনালের চিত্রও একই। ঘরমুখো মানুষের চাপ থাকলেও ভোগান্তি অন্যান্য বারের চেয়ে অনেক কম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১০

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১১

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১২

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৩

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৪

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৫

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৬

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৭

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৮

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৯

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

২০
X