কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

চীনের সঙ্গে চট্টগ্রামের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে 

কুনমিং এয়ারপোর্ট। ছবি : সংগৃহতি
কুনমিং এয়ারপোর্ট। ছবি : সংগৃহতি

বাংলাদেশ থেকে চীনের কুনমিং শহরে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। মূলত চীনের এই শহরে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের সেবায় এই উদ্যোগ দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে বাংলাদেশের মানুষ বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের মানুষ সহজে চিকিৎসার জন্য কুনমিং যেতে পারবেন।

শনিবার (২৯ মার্চ) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য কুনমিংয়ে চারটি হাসপাতাল রয়েছে। তবে বিমানের ভাড়া বেশি হওয়ায় এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য সেখানে যাতায়াত বেশ ব্যয়বহুল। নতুন ফ্লাইট চালু হলে খরচ ও ভ্রমণের সময় উভয়ই কমে আসবে বলে আশা করেছেন সংশ্লিষ্টরা।

কর্মকর্তারা জানিয়েছেন, এই ফ্লাইটগুলো চালু হলে কুনমিংয়ে ভ্রমণের খরচ এবং সময় দুই কমবে। এতে চীনে স্বাস্থ্য সেবা বাংলাদেশিদের জন্য সহজ হবে।

বাংলাদেশের চীনে নিযুক্ত রাষ্ট্রদূত নজমুল ইসলাম জানিয়েছেন, কুনমিংয়ের হাসপাতালগুলোতে বাংলাদেশিদের জন্য নির্ধারিত ফ্লোর রয়েছে। তিনি বলেন, ‘চিকিৎসার ফি খুবই সহনশীল। বাংলাদেশি রোগীদের জন্য একই ফি নির্ধারিত, যা স্থানীয় চীনা রোগীরা পরিশোধ করেন।’

অর্থাৎ বাংলাদেশি রোগীদের কাছ থেকে কোনো অতিরিক্ত ফি নেওয়া হবে না। কুনমিং ভ্রমণ সহজ করতে ঢাকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও ঢাকা-কুনমিং রুটের বিমান ভাড়ার মূল্য হ্রাসের উদ্যোগ নিয়েছে।

চীনা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশের নাগরিকদের জন্য আরও হাসপাতাল সুবিধা দেওয়া হতে পারে।

এপ্রিল মাসে বাংলাদেশের সাংবাদিকদের একটি বড় দল কুনমিং সফরে যাবেন সেখানকার চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন করার জন্য।

এদিকে, গত মাসে প্রথমবারের মতো কয়েকজন বাংলাদেশি চিকিৎসার জন্য কুনমিংয়ে যান। তারা হাসপাতালের মান নিয়ে সন্তোষ প্রকাশ করলেও বিমান ভাড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১০

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১১

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১২

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৩

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৪

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৫

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৬

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৮

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৯

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

২০
X