কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ০৯:৫০ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত

ঈদের নামাজ আদায়। পুরোনো ছবি
ঈদের নামাজ আদায়। পুরোনো ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে ঈদের নামাজ আদায়ের জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মূলত জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায়ে মানুষের আগ্রহ বেশি থাকে। সেই লক্ষ্যকে সামনে রেখে জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সূত্রে জানা গেছে, ঈদের দিন জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ জামাতে রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদ, কূটনৈতিকসহ সব শ্রেণিপেশার মানুষ অংশ নেবেন।

ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া বলেন, এবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস নেই। এরপরও কোনো কারণে আবহাওয়া খারাপ হলে জাতীয় ঈদগাহের পরিবর্তে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের জামাত হবে।

মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারেন, সে জন্য ঈদের জামাতের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সব প্রতিকূল পরিস্থিতি মাথায় রেখেই প্রস্তুতি শেষ হয়েছে। এবার জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। এ জন্য সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। মুসল্লিদের জন্য অজু করার জায়গা, শৌচাগার ও সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে। বিছানো হয়েছে আরামদায়ক কার্পেট। নারীদের নামাজ আদায়ের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

অন্যদিকে ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, প্রতি বছরের মতো বায়তুল মোকাররম মসজিদে ঈদের নামাজের পাঁচটি জামাত হবে। সকাল ৭টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত পর্যায়ক্রমে এসব জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত ৮টায়, তৃতীয় জামাত ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা পৌনে ১১টায়।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এ জামাত সবার জন্য উন্মুক্ত থাকবে। এ ছাড়া আগারগাঁও পুরোনো বাণিজ্য মেলার মাঠে এবার ঢাকার সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠানের আয়োজন করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) খেলার মাঠ, ধানমন্ডির সোবহানবাগ মসজিদ, বাইতুল আমান মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ, পুরান ঢাকার লালবাগ শাহী মসজিদ, আজিমপুর ছাপরা মসজিদ, মিরপুর-১২ এর হারুণ মোল্লাহ ঈদগাহ মাঠ, গুলশান আজাদ মসজিদসহ রাজধানীর মসজিদ ও বিভিন্ন মাঠে ঈদের একাধিক জামাত অনুষ্ঠিত হবে।

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুটি জামাত কারাগারের কর্মকর্তা ও কর্মচারী এবং একটি জামাতে অংশ নেবেন কারাবন্দিরা।

চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামীকাল সোমবার বা আগামী মঙ্গলবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১০

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১১

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১২

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৩

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৪

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৫

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

১৬

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

১৭

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১৮

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১৯

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

২০
X