কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের সঙ্গে বিমসটেক মহাসচিবের সাক্ষাৎ

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পান্ডে। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পান্ডে। ছবি : সংগৃহীত

বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পান্ডে আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংককে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিমসটেক সচিবালয় জানিয়েছে, বৈঠকে তারা আঞ্চলিক সহযোগিতা গভীরতর করা, বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান এবং বিমসটেকের সাফল্যে পরবর্তী সভাপতি হিসেবে ঢাকার ভূমিকা নিয়ে আলোচনা করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা সকালে ২০তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের এক দিন আগে বিমসটেকের সাতটি সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেন।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বিশেষ করে বিমসটেক মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিএ) কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে আন্তঃআঞ্চলিক বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাস্তবসম্মত ও ফলপ্রসূ সহযোগিতার ওপর জোর দেন।

তিনি একটি অভিন্ন বিমসটেক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সম্মিলিতভাবে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন।

বৈঠকের আগে পররাষ্ট্রমন্ত্রীরা বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন, যা আঞ্চলিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিতব্য ষষ্ঠ বিমসটেক রাষ্ট্র বা সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য ব্যাংককে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম: পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১০

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১১

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১২

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৩

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৪

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৫

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১৬

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৮

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৯

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

২০
X