কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ইউএনডিপি ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা চুক্তি

ইউএনডিপি ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হচ্ছে। ছবি: কালবেলা
ইউএনডিপি ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হচ্ছে। ছবি: কালবেলা

দেশে ‘ওয়ান ফ্যামিলি, ওয়ান সীড’ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে উভয় পক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষর পর্ব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ এবং ইউএনডিপির বাংলাদেশস্থ আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন।

প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, পুঁজি ও প্রযুক্তি সহায়তা দেওয়া হচ্ছে। ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশের ছয় কোটি পরিবারের ৫০ শতাংশ কর্মসংস্থান গড়ে তুলতে আইসিটি বিভাগ এবং ইউএনডিপির সহযোগিতায় ‘ওয়ান ফ্যামিলি, ওয়ান সীড’ গ্রহণ করেছে সরকার।

তরুণ-তরুণীদের স্মার্ট কর্মক্ষেত্রের ঠিকানা হবে ‘জয় সেট সেন্টার’ উল্লেখ করে পলক বলেন, স্মার্ট, ডিজিটাল, কগনেটিভ, ক্রিটিক্যাল, ক্রিয়েটিভ এবং দক্ষতা উন্নয়নে দেশে ৫৫৫টি জয় সেট সেন্টার স্থাপন করা হচ্ছে। প্রতিটি সেন্টার হতে দেশের তরুণ-তরুণীরা প্রশিক্ষণ নিতে পারবে। ফলে কাউকেই আর ঢাকা কিংবা বিদেশমুখী হতে হবে না।

উল্লেখ্য, দেশের প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্যের জন্য স্মার্ট কর্মসংস্থান এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘ওয়ান ফ্যামিলি, ওয়ান সীড’ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এ সমঝোতা চুক্তির আওতায় ইউএনডিপি এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ যৌথভাবে অংশীদারদের পারস্পারিক সহযোগিতা প্রদানের মাধ্যমে একটি নেটওয়ার্ক গড়ে তুলবে। এই নেটওয়ার্ক সরকারি এবং আন্তর্জাতিক অংশীদারদের উদ্যোগগুলোকে একত্রিত করার পাশাপাশি সেগুলোর বাস্তবায়ন সহজতর করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১০

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১১

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১২

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৩

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৪

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১৫

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

১৬

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

১৭

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১৮

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১৯

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

২০
X