কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ০৪:৪৩ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

চীনের কাছে বাংলাদেশের চাওয়া কী, জানালেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বঙ্গোপসাগরের অপার সম্ভাবনা কাজে লাগাতে চীনের সহযোগিতা চেয়েছেন। এ ছাড়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, এই উদ্যোগে গোটা দক্ষিণ এশিয়ার অর্থনীতি উপকৃত হবে।

গত মার্চে চীন সফরকালে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএনকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। গতকাল শনিবার (৫ এপ্রিল) সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়।

সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, যুদ্ধ নয়, শান্তিই একমাত্র সমাধান। শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধের প্রয়োজন নেই।

তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রয়েছে বাংলাদেশ। তরুণ সমাজের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে রূপান্তরে সহায়তা করতে পারে চীন। নিজ দেশের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের জনগণ চীনের স্বাস্থ্যসেবা পেতে চায়। এটা হলে তারা অনেক খুশি হবে। তা ছাড়া স্বাস্থ্য খাতে চায়নিজ টেকনোলজি থেকে বাংলাদেশের অনেক কিছু পাওয়ার আছে।

বাংলাদেশে চীনা বিনিয়োগ ও শিল্প-কারখানা স্থানান্তরে আহ্বান জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। বঙ্গোপসাগরের অপার সম্ভাবনা কাজে লাগাতে চীন সহযোগিতা করলে দুপক্ষই লাভবান হবে। বাংলাদেশে চায়নিজ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র স্থাপনে চীন সহায়তা করতে পারে জানিয়ে তিনি বলেন, এর ফলে বাংলাদেশের অধিকাংশ মানুষ চায়নিজ ভাষা ও সংস্কৃতি জানতে পারবে। এতে দুই দেশের জনগণের মধ্যে আরও গভীর সম্পর্ক স্থাপিত হবে।

উল্লেখ্য, গত ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত দক্ষিণ চীনের হাইনান দ্বীপ প্রদেশে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে অংশ নেন ড. মুহাম্মদ ইউনূস। এরপর তিনি বেইজিং সফর করেন।

প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম রাষ্ট্রীয় সফর ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X