কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তথ্য উপদেষ্টার বাবা

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পিতা মোহাম্মদ আজিজুর রহমান। ছবি : সংগৃহীত
তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পিতা মোহাম্মদ আজিজুর রহমান। ছবি : সংগৃহীত

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা মোহাম্মদ আজিজুর রহমান। তীব্র শ্বাসকষ্ট নিয়ে শনিবার (৫ এপ্রিল) রাত ২টায় তিনি শ্যামলী ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালে ভর্তি হন।

সুস্থ হয়ে ওঠায় রোববার (৬ এপ্রিল) বিকেলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাত দশটার দিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা মোহাম্মদ আজিজুর রহমান বাচ্চু মোল্লার শ্বাসকষ্ট শুরু হয়। এ সময় পরিবারের পক্ষ থেকে হাসপাতালে যোগাযোগ করা হয়। পরে রাত ২টার সময় তাকে হাসপাতালে আনা হয়। রাত দশটায় ফোন পেয়েই সব চিকিৎসক হাসপাতালে উপস্থিত হন। তারা রোগীর চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণ করেন। তিনি সকাল নাগাদ সুস্থ হয়ে ওঠেন।

পরে রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর তাকে দেখতে হাসপাতালে যান। এ সময় তিনি রোগীর সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন। পরে বিকেল পাঁচটা নাগাদ রোগীকে ছাড়পত্র দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক জানান, আজিজুর রহমান বাচ্চু মোল্লা ক্রনিক অ্যাজমায় ভুগছেন। অ্যাজমার চিকিৎসা দেওয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

প্রসঙ্গত, গত ৩০ মার্চ সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা, বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, স্থানীয় বিএনপির একটি অংশই তার ওপর হামলা চালিয়েছে। এতে তিনি হাতে আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাচ্চু মোল্লা ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।

ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে ওই রাত সাড়ে ১০টার দিকে উপজেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ কর্মসূচি থেকে আন্দোলনকারীরা হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X