কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নিরাপদ ইন্টারনেট ও সাইবার সচেতনতায় প্রচারণা

নিরাপদ ইন্টারনেট এবং সাইবার নিরাপত্তায় সচেতনতায় লিফলেট বিতরণ করা হচ্ছে। ছবি: কালবেলা
নিরাপদ ইন্টারনেট এবং সাইবার নিরাপত্তায় সচেতনতায় লিফলেট বিতরণ করা হচ্ছে। ছবি: কালবেলা

নিরাপদ ইন্টারনেট এবং সাইবার নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধিতে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজধানীর শ্যামপুর আদর্শ মডেল স্কুল এন্ড কলেজের সামনে মাধ্যমিক এবং অভিভাবকদের মাঝে এই প্রচারণা চালানো হয়। এসময় তাদের মাঝে নিরাপদ ইন্টারনেট ও সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা তৈরিতে লিফলেট প্রদান এবং মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে আমরা ডিজিটাল যুগে বাস করছি এবং আমরা প্রযুক্তি দ্বারা বেষ্টিত। এক্ষেত্রে কোমলমতি শিক্ষার্থীরা প্রলোভনে পড়বে, এটাই স্বাভাবিক। আজকাল খাবার অর্ডার করা হোক বা জামা কাপড় কেনা, সবকিছু মাত্র এক ক্লিক এর কাজ। প্রয়োজনীয় বিষয়ের বাইরে যেমন অপ্রয়োজনীয় ফেসবুকিং, ব্রাউজিং, গেমিং, গ্যাম্বলিং এমনকি পর্নোগ্রাফি দেখাতে ইন্টারনেটের ব্যবহারকে অপব্যবহার বলা হয়। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে যে কাজ করা হয় যা ব্যক্তির মন ও শরীর নিতে পারেনা সেটাকেই অপব্যবহার বলা হয়। অনাকাঙ্ক্ষিত অ্যাপের বিপদ সম্পর্কে অভিভাবক ও কিশোর কিশোরী, তরুণ তরুণীদের সচেতন করে তুলতে হবে। আসুন আমরা নিরাপদ ইন্টারনেট ব্যবহার করি এবং সাইবার জগত সম্পর্কে সচেতন হই। আগামী প্রজন্মই পারে দেশকে একটি স্মার্ট বাংলাদেশে পরিণত করতে।

প্রচারণা কার্যক্রমে বিতরণকৃত লিফলেটে নিরাপদ ইন্টারনেট এবং সাইবার নিরাপত্তা সংক্রান্ত অন্তত ১০টি পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন সংগঠনের দপ্তর ও তথ্য সম্পাদক শেখ ফরিদ, শাজাহান, জুয়েল, জাকির হোসেন , মো. বাবুল মিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১১

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১২

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৩

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৪

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৫

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৬

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৭

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৮

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৯

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

২০
X