কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

‘উন্নত বিশ্বে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে’

জাপানের ওনোডেরা ইউজার রান ইনকরপোরেটের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত
জাপানের ওনোডেরা ইউজার রান ইনকরপোরেটের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিনামূল্যে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে বিনা অভিবাসন ব্যয়ে জাপানসহ উন্নত বিশ্বে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর স্পেসিফাইড স্কিল ওয়ার্কার্স ক্যাটাগরিতে বাংলাদেশি কর্মীদের প্রশিক্ষণ ও সনদায়ন বিষয়ে জাপানের ওনোডেরা ইউজার রান ইনকরপোরেটের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএমইটির মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, বাংলাদেশে জাপান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স তাকাহাসি নাওকি, জাপানের ওনোডেরা ইউজার রান ইনকর্পোরেট এর ওভারসীজ বিজনেস ডিপার্টমেন্টের ম্যানেজার তাকাতো কাওয়াকামি বক্তৃতা করেন।

উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, জাপান বাংলাদেশিদের জন্য অত্যন্ত প্রিয় একটি গন্তব্য। ইতোমধ্যে কারিগরি প্রশিক্ষণ প্রোগ্রামের আওতায় ৬৯৫ জন টেকনিক্যাল ইনটার্ন জাপান গিয়েছেন। সম্পাদিত MoU এর ফলে জাপানে আগামী দিনগুলোতে আরও অধিক সংখ্যক জনবল প্রেরণ করা সম্ভব হবে। বিভিন্ন ট্রেডে বিশেষ করে কেয়ার গিভার, ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং, প্লাস্টিক মোল্ডিং, রড বাইন্ডিং, স্ক্যাফোল্ডিং, ওয়েল্ডিং, কারপেইন্টিং, অটোমোবাইল ম্যাকানিক ইত্যাদি ট্রেডে প্রশিক্ষণের সুযোগ পাবে বলে তিনি উল্লেখ করেন।

সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া জাপানে বাংলাদেশিদের কর্মসংস্থানে এই সমঝোতা স্মারক একটি ঐতিহাসিক মাইলফলক আখ্যায়িত করে বলেন, উন্নত দেশগুলোর চাহিদা অনুযায়ী দক্ষজনবল তৈরি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, বিএমইটি’র মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর এবং জাপানের ওনোডেরা ইউজার রান ইনকর্পোরেট এর পক্ষে ওভারসীজ বিজনেস ডিপার্টমেন্টের ম্যানেজার তাকাতো কাওয়াকামি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X