কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সোহরাওয়ার্দী উদ্যানে বিনামূল্যে খাওয়ানো হচ্ছে শরবত

সোহরাওয়ার্দী উদ্যানে বিনামূল্যে শরবত বিতরণ। ছবি : সংগৃহীত
সোহরাওয়ার্দী উদ্যানে বিনামূল্যে শরবত বিতরণ। ছবি : সংগৃহীত

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সকাল থেকেই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে লোকজন আসতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ঢল নেমেছে। প্রচণ্ড গরমের মধ্যে কর্মসূচিতে আসা মানুষের স্বস্তি দিতে বিনামূল্যে পানি ও শরবত বিতরণ করছে তাওহীদ নামের একটি ফাউন্ডেশন।

শনিবার (১২ এপ্রিল) সমাবেশস্থল ঘুরে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশমুখের পাশেই পিকআপ ট্রাকে করে পানি ও শরবত এনেছে সংগঠনটি। সংগঠনের কর্মীরা শরবত পান করার জন্য মানুষকে ডাকছে। প্রচণ্ড গরমে স্বস্তি পেতে অনেকেই শরবত পান করছেন।

শরবত পান করা কয়েকজন বলেন, আমরা গাজার পক্ষে, মানবতার পক্ষে দাঁড়ানোর জন্য এ কর্মসূচিতে এসেছি। যেহেতু কড়া রোদ পড়ছে, তৃষ্ণাও পাচ্ছে। তাই বিনামূল্যের এই শরবত খেলাম। যারা এই উদ্যোগ নিয়েছে সেই সংগঠনকে ধন্যবাদ।

গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী এই গণজমায়েত। আজ বিকেল ৩টায় এই ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

এ কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছে নানা শ্রেণিপেশার মানুষ। ছোট-বড় মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন তারা। মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ লোকের হাতেই রয়েছে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা।

কারও হাতে ‘Free Palestine’, ‘Stop the Genocide’ সহ বিভিন্ন লেখাসংবলিত প্ল্যাকার্ড। কেউবা প্রতিবাদী স্লোগান দিচ্ছেন, কেউ দাঁড়িয়ে আছেন নীরবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, যেখানে শিশুরা প্রতিদিন বোমায় মরছে, সেখানে নীরব থাকা অপরাধ। আমরা গাজার পক্ষে, মানবতার পক্ষে দাঁড়ানোর জন্য এ কর্মসূচিতে এসেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: মার্চ ফর গাজা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X