কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০৫:৫৯ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আরও এক মন্ত্রণালয় পেলেন শেখ বশিরউদ্দীন

শেখ বশিরউদ্দীন। ছবি : সংগৃহীত
শেখ বশিরউদ্দীন। ছবি : সংগৃহীত

দুই মন্ত্রণালয়ের পর এবার আরও একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তাকে নতুন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন শেখ বশির। নতুন মন্ত্রণালয় পাওয়ায় তাকে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাতে হবে।

এতদিন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গত বছরের ১০ নভেম্বর মন্ত্রিসভার আকার বাড়ানোর তালিকায় স্থান পান শেখ বশিরউদ্দীন। তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ায় জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্ররা সমালোচনা করেছিলেন।

শেখ বশিরউদ্দীন মূলত একজন বড় ব্যবসায়ী। আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তিনি। তার পিতা আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিন। এই ব্যবসায় তার পথচলা দীর্ঘদিনের। ১৯৫০ সালে বাবা আকিজ উদ্দিনের হাত ধরে প্রতিষ্ঠিত হয় আকিজ গ্রুপ। পরে ২০০৬ সালে প্রতিষ্ঠাতার মৃত্যুর পর এ গ্রুপের দায়িত্ব নেন শেখ বশীরউদ্দিন ও তার ভাই-বোনেরা। পরে ২০২৩ সালে আকিজ-বশির নামে আলাদা এক কোম্পানি গঠন করে আলাদা হয়ে যান শেখ বশীরউদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১০

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১১

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১২

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৩

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৪

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৫

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৬

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৭

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৮

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৯

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

২০
X