রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

যত দ্রুত পারি এয়ারপোর্ট চালু করব

যত দ্রুত পারি এয়ারপোর্ট চালু করব
বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বসির উদ্দিন। ফাইল ছবি

যত দ্রুত পারি এয়ারপোর্ট চালু করব, এই মুহূর্তে ফ্লাইট বন্ধ আছে, রাতের মধ্যেই ফ্লাইট চালুর চেষ্টা করছেন বলে জানান বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বসির উদ্দিন।

শনিবার (১৮ অক্টোবর) বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগারস্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগুন শুধু আমদানি কার্গোর জায়গায় লেগেছে। রপ্তানি কার্গো আল্লাহর রহমতে পরিপূর্ণভাবে নিরাপদে আছে।

উপদেষ্টা বলেন, ক্ষতি নিরুপণে সর্বোচ্চ পর্যায়ের কমিটি করে দুর্ঘটনার কারণ বের করা হবে। যারা আহত হয়েছেন তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার জন্য কাজ করছি।

শেখ বসির উদ্দিন বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও যথেষ্ট পরিমাণে জ্বলছে। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই।

ফায়ার সার্ভিসকে ঢুকতে দেওয়া হয়নি এমন তথ্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের অভিযোগ পাইনি। আপনি বলার পর জানলাম। যদিও এমনটি হওয়ার কোনো সুযোগ নেই।

আজ (শনিবার) দুপুর আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট।

ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌ ও বিমানবাহিনী। এ ঘটনার পর বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো সেকশনের পাশে একটি অংশে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমানবাহিনী এবং বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত অন্য কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ফ্লাইট ওঠানামা সাময়িক স্থগিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাস্টমসের কুরিয়ার ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়। কার্গো কমপ্লেক্সে কেমিক্যালসহ নানা ধরনের দাহ্য পদার্থ রয়েছে।

বিমানবন্দরের ভেতরে অবস্থানরত প্রত্যক্ষদর্শীরা জানান, কার্গো ভিলেজের কুরিয়ার গোডাউনের একটি অংশ থেকেই আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের গুদামঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং তীব্র ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১১

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১২

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৩

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৪

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৫

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৬

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৭

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৮

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৯

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

২০
X