কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০২:৩৫ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আমরা শুধু খাওয়াই না, অস্ত্রও উদ্ধার করি : ডিবিপ্রধান

ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। ছবি : কালবেলা
ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ডিবি কার্যালয়ে খাওয়ানোর ছবি ছড়িয়ে গেলে বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা, সমালোচনা হয়েছে। এবার ছাত্রদল নেতাদের কাছ থেকে চারটি অস্ত্র উদ্ধারের পর এই সমালোচনার জবাব দিয়েছেন ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, আমরা শুধু ভাতই খাওয়াই না, অস্ত্রও উদ্ধার করি।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে এ মন্তব্য করেছেন তিনি।

হারুন অর রশীদ বলেন, যেখানেই ঘটনা ঘটুক, আমরা সর্বোচ্চ চেষ্টা করে অপরাধীদের আইডেন্টিফাই করে সাধারণ মানুষকে স্বস্থি দেওয়ার চেষ্টা করি। অনেকেই মনে করতে পারে, ডিবি একটা ভাতের হোটেল। এতে আমরা ডিমরালাইজড হবো না। এটা আমাদের মমানবিক সাইট।

তিনি বলেন, আমাদের কাছে অনেক ভুক্তভোগী, সাধারণ মানুষ আসে। আমরা তাদের প্রবলেমগুলো দ্রুত সলভ করি। অনেক সময় বিকেল হয়ে গেলে আমাদের অফিসাররা মানবিকভাবে বলে, খেতে পারেন, নাস্তা করতে পারেন। এটা আমাদের মানবিকতা।

ডিবিপ্রধান বলেন, কোনো অস্ত্র ব্যবসায়ী, চাঁদাবাজ মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ঢাকা শহরে ঘুরে বেড়াবে আর আমাদের ডিবির টিম বসে থাকবে তা হতে পারে না। আমাদের আইনগত প্রক্রিয়ায় যা যা করা দরকার তা আমরা করব।

এর আগে রাজধানীর লালবাগে নাশকতার পরিকল্পনার প্রস্তুতিকালে গত ১৯ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রদলের ছয় নেতাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি বিদেশি পিস্তল ও ৩৬ রাউন্ড গুলি।

এরপর গত ২২ আগস্ট ডিবি মতিঝিল বিভাগ একটি অস্ত্র ও তিনটি ককটেলসহ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবুল হাচান চৌধুরীকে গ্রেপ্তার করে। তাদের গ্রেপ্তার নিয়ে সোমবার দুপুরে কথা বলেন ডিএমপি ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X