কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৫, ১২:৩৭ এএম
অনলাইন সংস্করণ

বকেয়া বেতনসহ ৩ দফা দাবি মউশিক কর্মকর্তা-কর্মচারীদের

আন্দোলনরত মউশিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। ছবি : সংগৃহীত
আন্দোলনরত মউশিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। ছবি : সংগৃহীত

মসজিদভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে ৬ মাসের বকেয়া বেতনসহ ৩ দফা দাবিতে প্রথম দিনের কর্মসূচি পালন শেষে আগামী শনিবার (১৭ মে) একই কর্মসূচি পালন করবে মউশিক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-কেয়ারটেকার ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের সামনে দুপুর থেকে বিকাল পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের পর ইফার কার্যালয়ে ছেড়েছেন তারা। মউশিক ঢাকা বিভাগীয় কার্যালয়ের আয়োজনে এই কর্মসূচি পালন করেন। এতে ব্যানার ফেস্টুনসহ শতাধিক শিক্ষক-কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

এ সময় তারা বলেন, ৩২ বছর ধরে চলমান এই প্রকল্পটিতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে হাজারো শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। অষ্টম প্রকল্প নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।

৩ দফা দাবি: জানুয়ারি/২০২৫ ইং থেকে জুন পর্যন্ত বকেয়া বেতন-ভাতা পরিশোধ। ৭ম পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের ৮ম পর্যায়ে বহাল রাখতে হবে। সকল কর্মকর্তা-কর্মচারীদের রাজস্বখাতে স্থানান্তার করতে হবে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ঈদের আগে ৩ দফা দাবি আদায় না হলে ৮০ হাজার শিক্ষক-কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারী লাগাতার কর্মসূচি চালিয়ে যাবে।

সব শেষ আগামী শনিবার সকালে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে একইভাবে অবস্থান কর্মসূচি ঘোষণা করে মউশিক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-কেয়ারটেকার ঐক্য পরিষদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X