বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ১১:২৭ এএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ছুতো খুঁজছে বিএনপি : শেখ হাসিনা

জেনেভার হিলটন হোটেলে সুইজারল্যান্ড আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
জেনেভার হিলটন হোটেলে সুইজারল্যান্ড আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

নিজেদের অপকর্মের জন্য ভোট পাবে না জেনেই বিএনপি নির্বাচন থেকে পিছুটান দিতে ছুতো খুঁজছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৫ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় জেনেভার হিলটন হোটেলে সুইজারল্যান্ড আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, এমনিতে তো তারা (বিএনপি) চোরের দল, ভোট ডাকাতের দল; ভোট ডাকাতি ছাড়া তো তাদের পক্ষে ক্ষমতায় আসা সম্ভব না। আর যারা দেশের সম্পদ বেচার মুচলেকা দিয়ে এসেছিল, জনগণ আর তাদের চায় না। সে জন্য তারা ভোট পায় না।

তিনি বলেন, তারা (বিএনপি) জানে যে ভোট পাবে না। সে জন্য তারা নানাভাবে ছুতো খোঁজে, কীভাবে পিছুটান মারবে (নির্বাচন থেকে) সেই তালেই তারা আছে।

শেখ হাসিনা বলেন, সময়মতো নির্বাচন হবে, জনগণ ভোট দেবে। জনগণ ভোটের মালিক যাকে খুশি তাকে দেবে। যে জনগণের ভোট পাবে, সে সরকার গঠন করবে। এটাই গণতান্ত্রিক ধারা, আর গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে।

বিএনপি সরকার ফেলে দেবে। সরকার এতটা দুর্বল নয় মন্তব্য করে তিনি বলেন, ১০ ডিসেম্বর তোলপাড়, একেবারে সরকারকে ফেলেই দেবে। এত দুর্বল অবস্থায় তো আমরা আসি নাই যে আমাদের ফেলে দেবে। আমাদের তো জনগণ আছে।

বিএনপির নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবির বিরোধিতা করে শেখ হাসিনা বলেন, সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশন আমরা গঠন করে দিয়েছি। তারপরও বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়।

বিএনপি শিশু-পাগল হয়ে গেছে কিনা? প্রশ্ন করে তিনি বলেন, আপনাদের মনে আছে, খালেদা জিয়া একবার বলেছিল, পাগল আর শিশু ছাড়া নির্দলীয়-নিরপেক্ষ হয় না। তো এখন ওরা কি পাগল হয়ে গেল, নাকি শিশু হয়ে গেল তা-ই আমি জানতে চাই। শিশু-পাগল, এটা ভালো নাম। তারা এখন শিশু-পাগল হয়ে গেছে।

নিজেদের দুর্বলতা ঢাকতে বিএনপি অপপ্রচার চালাচ্ছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, যারা দিনদুপুরে মানুষ খুন করে, যারা লুটপাট করেছে, দুর্নীতি করেছে, আজকে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি। সেই আসামি যে দলের নেতা, সেই দল নির্বাচনে যাবে কী নিয়ে—সেটাই তো কথা।

গণতন্ত্র প্রতিষ্ঠায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ত্যাগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজকে যে গণতান্ত্রিক ধারাটা প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশে এটা আমাদের আন্দোলনের ফসল। এ জন্য আমার পার্টির নেতাকর্মীরা জীবন পর্যন্ত দিয়েছে। আর গ্রেনেড হামলা থেকে কোনোমতে বেঁচে গেছি।

গণতন্ত্রের ধারাবাহিকতার সুফল তুলে ধরে শেখ হাসিনা বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই তো দেশটা পাল্টে গেছে, আজকে দেশের উন্নতি হয়েছে।

হুন্ডির মাধ্যমে দেশে রেমিট্যান্স না পাঠিয়ে বৈধ পথে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে টাকা পাঠাতে প্রবাসীদের আহ্বান জানান সরকারপ্রধান।

বিদেশ যেতে আগ্রহীদের দালালের বিষয়ে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে বৈধ পথে রেজিস্ট্রেশন করে বিদেশে যাওয়ার জন্যও আহ্বান জানান শেখ হাসিনা।

এ সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক মঞ্চে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X