কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

চীনা পর্যটন দিবস উদযাপন করল চীনা দূতাবাস ও আটাব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্রে চীনা পর্যটন দিবস উদযাপন। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্রে চীনা পর্যটন দিবস উদযাপন। ছবি : কালবেলা

চীনা পর্যটন দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশে চীনের দূতাবাস, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল অ্যাজেন্সিস অব বাংলাদেশ (আটাব) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্রতে (টিএসসি) এ অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে দুই দেশের সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনা উদযাপনের পাশাপাশি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চীনের দূতাবাসের সাংস্কৃতিক উপদেষ্টা লি শাওপেং এবং আটাব সভাপতি আবদুস সালাম আরেফ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনফুশিয়াস ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইয়াং হুই।

উৎসবের অংশ হিসেবে চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতির অনবদ্য রূপ তুলে ধরা হয় সাংস্কৃতিক পরিবেশনা ও আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে। প্রদর্শনীতে বেইজিং, গুয়াংডং ও ইউনান প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন আকর্ষণ উপস্থাপিত হয়, যা অংশগ্রহণকারীদের চীনের সমৃদ্ধ সংস্কৃতি, শৈল্পিক ঐতিহ্য ও আধুনিক পর্যটন অবকাঠামোর সঙ্গে পরিচিত করে তোলে।

আটাব সভাপতি তার বক্তব্যে চীনের পর্যটন খাতে উন্নয়ন এবং বাংলাদেশ-চীন পর্যটন সহযোগিতা প্রসারে সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, চীন পর্যটন, অবকাঠামো ও সংস্কৃতি সংরক্ষণে বৈশ্বিকভাবে স্বীকৃত একটি উদাহরণ। বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সরাসরি বিমান সংযোগ- বিশেষত বাংলাদেশ এয়ারলাইন্স, চায়না সাউদার্ন এয়ারলাইন্স ও চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ঢাকা থেকে গুয়াংজু, কুনমিং, বেইজিং ও ক্যান্টনগামী ফ্লাইট- দুই দেশের পর্যটন ও বাণিজ্যিক ভ্রমণে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

তিনি আরও আশা প্রকাশ করেন, পর্যটন অংশীদারিত্ব, ভিসা সহজীকরণ ও যৌথ উদ্যোগ সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে। আটাব চীনের পর্যটন সংস্থাগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে বাংলাদেশ ও চীনের মধ্যে ভ্রমণকে আরও সহজ, আকর্ষণীয় ও অর্থবহ করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই আয়োজন ছিল বাংলাদেশ ও চীনের মধ্যে পারস্পরিক সহযোগিতার একটি উজ্জ্বল নিদর্শন, যা ভবিষ্যতে দুই দেশের মধ্যে পর্যটন খাতের বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আটাবের সম্মানিত সদস্যরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১১

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

১২

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

১৩

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১৪

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১৫

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৬

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৭

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৮

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৯

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

২০
X