কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

শনিবার খোলা থাকবে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহার ছুটির সঙ্গে সমন্বয় করে আগামীকাল শনিবার (২৪ মে) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। সরকারের নির্বাহী আদেশ অনুযায়ী দাপ্তরিক কার্যক্রম সচল রাখতে এই ছুটির দিনেও অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে।

এর আগে নির্বাহী আদেশ অনুযায়ী গত ১৭ মে (শনিবার) একইভাবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ছিল।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা সরকারি নির্বাহী আদেশ অনুযায়ী, ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) ঈদ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই বর্ধিত ছুটির সঙ্গে ভারসাম্য বজায় রাখতে এবং শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে জন্যই দুটি শনিবার অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সিদ্ধান্তের ধারাবাহিকতায়, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে।

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক অফিস আদেশেও নিশ্চিত করা হয়েছে যে, ২৪ মে তাদের মূল ক্যাম্পাসসহ দেশের সব আঞ্চলিক কেন্দ্রেও স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম চলবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সই করা এই আদেশে সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগীয় প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও পৃথক এক নির্দেশনায় জানিয়েছে যে আগামীকাল শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে এবং সেখানে স্বাভাবিক পাঠদান কার্যক্রম চলবে।

একইভাবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোও ২৪ মে খোলা থাকবে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বিভিন্ন শিক্ষা বোর্ড, এনটিআরসিএ, এনসিটিবি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব দপ্তরকেও এই বিষয়ে আগে থেকেই জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X