ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ এএম
অনলাইন সংস্করণ

‘সরকারি অফিস ভাঙচুরের ঘটনায় দোষীদের খুঁজে বের করা হবে’

মতবিনিময় সভায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীসহ অন্যরা। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীসহ অন্যরা। ছবি : কালবেলা

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেছেন, গত ১৫ সেপ্টেম্বর যে ইস্যুতে সরকারি বিভিন্ন অফিসে সহিংসতা ঘটানো হয়েছে, সে ইস্যুর সঙ্গে স্থানীয় সরকারি অফিসের কোনো সংশ্লিষ্টতা নেই। এটা সম্পূর্ণ একটা জাতীয় ইস্যু, নির্বাচন সংক্রান্ত একটি বিষয়।

তিনি বলেন, যে প্রক্রিয়ায় সরকারি বিভিন্ন দপ্তরে আক্রমণ করা হয়েছে, বিষয়টি স্বাভাবিক নয়। আমরা মোটেও স্বাভাবিক মনে করছি না। সহিংসতার ভিডিও ফুটেজ দেখে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে হবে। অন্যদিকে নিরপরাধ মানুষ যেন ভোগান্তির শিকার না হয়, সে বিষয়েও খেয়াল রাখতে হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গায় সহিংসতার ঘটনায় উপজেলার ক্ষতিগ্রস্ত থানা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, আমাদের সামনে দুটি বড় চ্যালেঞ্জ। একটি হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা, আরেকটি নির্বাচন। দুর্গাপূজায় যেন কোনো সহিংস ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। অন্যদিকে নির্বাচনের সব চ্যালেঞ্জ সরকারি কর্মকর্তাদেরই নিতে হবে। তাদেরই পরিচালনা করতে হবে। এরই মধ্যে কর্মকাণ্ড শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এমএ জলিল, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১০

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১১

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১২

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১৩

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১৪

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১৬

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১৭

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৮

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৯

সরফরাজ হোসেনের কবিতা : নীল

২০
X