কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নতুন টাকা ব্যাংকে পাওয়া যাচ্ছে না, খোলা বাজারে দ্বিগুণ দাম

২০ টাকার প্রতিটি নোট ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ছবি : কালবেলা
২০ টাকার প্রতিটি নোট ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ছবি : কালবেলা

চাহিদার তুলনায় খুবই কম নতুন টাকা ছাপার কারণে বাজারে চরম সংকট দেখা দিয়েছে। ব্যাংকের শাখাগুলোতে এসে নতুন টাকা না পেয়ে ফিরে যাচ্ছেন গ্রাহক। বাধ্য হয়ে দ্বিগুণ দামে খোলা বাজার থেকে কিনতে হচ্ছে নতুন টাকা।

মঙ্গলবার (৩ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নতুন টাকার চাহিদা তুঙ্গে। গ্রাহকের ভিড় জমানো শাখাগুলোর মধ্যে সোনালী ব্যাংকের লোকাল অফিস একটি।

আনিসুর রহমান নামের একজন ব্যক্তি সেখানে গিয়ে নতুন টাকা পাননি। ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে এখনো টাকা এসে তাদের হাতে পৌঁছায়নি। গতকাল যা এসেছিল তা শেষ হয়ে গেছে। বাধ্য হয়ে আনিসুর রহমান খোলাবাজার থেকে দ্বিগুণ দামে নতুন নোট কিনেছেন। তিনি জানান, ‘আসলে নতুন টাকায় ঈদ সালামি, কেনাকাটা বা উপহারে নতুন টাকা এক বিশেষ অনুভূতির বিষয়। নতুন টাকা শুধু অর্থ নয়- এটি ঈদের স্মৃতি, সংস্কৃতি ও ভালোবাসার প্রতীক’।

বাংলাদেশ ব্যাংকের সামনের খোলা বাজার এবং গুলিস্তান এলাকা ঘুরে দেখা যায়, ২০ টাকার প্রতিটি নোট ৫০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ৫০ টাকার নতুন নোট বিক্রি হচ্ছে ১০০ টাকায়। ১০০০ টাকার নোট দেখা গেলেও এটির চাহিদা খুবই কম।

উল্লেখ্য, ৫ আগস্টের পর নতুন করে কোনো টাকা ছাপা হয়নি। বন্ধ রয়েছে পুরাতন ছাপানো টাকা সরবরাহ কার্যক্রমও। তাই বাজারে নতুন টাকার চরম সংকট দেখা দিয়েছে। ছেঁড়াফাটা নোটে সয়লাব হয়ে গেছে বাজার। পূর্ব ঘোষণা অনুযায়ী পহেলা জুন থেকে বাজারে নতুন টাকা সরবরাহের কথা। কিন্তু ব্যাংকগুলোতে চাহিদার তুলনায় নগণ্য পরিমাণ টাকা সরবরাহের কারণে তারা টাকা গ্রাহক পর্যায়ে দিতে পারছে না। ফলে চরম ক্ষোভ তৈরি হয়েছে গ্রাহকের মনে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, মাত্র ২০০ কোটি টাকা ছাপানো হয়েছে ঈদুল আজহাকে কেন্দ্র করে। কিন্তু প্রতিবার ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকার নতুন নোটের চাহিদা থাকে।

বাংলাদেশ ব্যাংক জানায়, রোববার থেকে প্রাথমিকভাবে সীমিত পরিসরে ২০, ৫০ ও ১০০০ টাকার নোট বিতরণ করছে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস। পাশাপাশি ব্যাংকগুলোতে বিতরণ শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X