কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

‘ভোক্তার অধিকার নিশ্চিতে স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন করতে হবে’

সিসিএসের মতবিনিময় সভায় সংস্থাটির স্বেচ্ছাসেবীরা। ছবি : সংগৃহীত
সিসিএসের মতবিনিময় সভায় সংস্থাটির স্বেচ্ছাসেবীরা। ছবি : সংগৃহীত

দেশে ভোক্তা অধিকার পুরোপুরি বাস্তবায়ন করতে হলে স্বতন্ত্র মন্ত্রণালয় বা সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ।

শুক্রবার (২০ জুন) বিকেলে রাজধানীর উত্তরা বাংলাদেশ ক্লাবে সিসিএসের এক সভায় এ মন্তব্য করেন তিনি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি এম কফিল উদ্দিন আহমেদ। তিনি বলেন, একজন ব্যবসায়ী হিসেবে আমাদেরও ভোক্তার অধিকার জানা প্রয়োজন। ভোক্তা অধিকার নিয়ে যারা কাজ করে তারা আসলে আমাদের জীবন রক্ষার আন্দোলন করছে। এই আন্দোলনে প্রত্যেকে নিজের জায়গা থেকে যুক্ত থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে পলাশ মাহমুদ বলেন, মাত্র এক শতাংশ মানুষ ৯৯ শতাংশ ভোক্তাকে নিয়ন্ত্রণ করে। ভোক্তারা ঐক্যবদ্ধ হলে সেটা আর পারবে না। এজন্য ভোক্তা আন্দোলনকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ভোক্তা অধিকার পুরোপুরি বাস্তবায়ন করতে হলে, ভোক্তা মন্ত্রণালয় বা কনজ্যুমার অ্যাফেয়ার্স নামে আলাদা মন্ত্রণালয় করতে হবে, অথবা ভোক্তা অধিদপ্তরকে সাংবিধানিক প্রতিষ্ঠান করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে থেকে ভোক্তা অধিদপ্তর কখনোই স্বাধীনভাবে কাজ করতে পারবে না, ভবিষ্যতেও পাবে না।

পরিচিতি ও মতবিনিময় সভায় মহানগর উত্তরের বিভিন্ন থানা থেকে সিসিএসের প্রায় দেড় শতাধিক স্বেচ্ছাসেবী-সংগঠক উপস্থিত ছিলেন। সেখানে ফুড হাইজেনের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

সিসিএস ঢাকা মহানগর উত্তরের কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন সংস্থাটির নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক মনির ইসলাম মনি। যৌথভাবে সভা সঞ্চালনা করেন দক্ষিণখান থানা সিসিএস-এর সদস্য, ফুড ইঞ্জিনিয়ার খন্দকার রাকিবুল ইসলাম এবং উত্তরা পূর্ব থানা সিসিএস-এর সদস্য সাদিয়া চৌধুরী পুতুল। অনুষ্ঠান আয়োজক কমিটিতে ছিলেন সাদিয়া আফরোজ, সানজিদা ইসলাম নিতু, সাকিব উদ্দিন কাদরী, মোহাম্মদ আলী, গিয়াস উদ্দিন, শরাফত করিমসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১০

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১১

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১২

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৩

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৪

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৬

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৭

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৮

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৯

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

২০
X