কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১০:০৩ এএম
আপডেট : ২২ জুন ২০২৫, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের শেষ দিন আজ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

নির্বাচন কমিশনে (ইসি) নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময়সীমা আজ শেষ হচ্ছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে যে দলগুলো নিবন্ধনে আগ্রহী, তারা আজকের মধ্যেই তাদের আবেদনপত্র জমা দিতে পারবে।

নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে আর কোনো আবেদন গ্রহণ করবে না নির্বাচন কমিশন। সময়সীমা শেষ হওয়ার পরপরই শুরু হবে জমা পড়া আবেদনপত্রগুলোর প্রাথমিক যাচাই-বাছাই প্রক্রিয়া।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন সহায়তা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ১০০টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। এর আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কয়েকটি দলের আবেদনের পর ইসি সময়সীমা দেড় মাস বাড়ায়। সংশোধিত সময় অনুযায়ী, এনসিপিসহ আরও কিছু দল আজ রোববার (২২ জুন) তাদের আবেদনপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

দল নিবন্ধন আইন অনুযায়ী, কোনো রাজনৈতিক দলকে নিবন্ধনের জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়। এর মধ্যে রয়েছে- একটি সক্রিয় কেন্দ্রীয় কমিটি, দেশের অন্তত এক-তৃতীয়াংশ জেলায় কার্যকর জেলা কমিটি এবং অন্তত ১০০টি উপজেলা বা সমপর্যায়ের কমিটি থাকতে হবে। পাশাপাশি, যদি কোনো দলের প্রার্থী পূর্বে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকেন অথবা কোনো নির্বাচনে মোট বৈধ ভোটের কমপক্ষে পাঁচ শতাংশ পেয়ে থাকেন, তাহলে সেটাও নিবন্ধনের যোগ্যতার আওতায় গণ্য হয়।

ইসি সূত্রে জানা গেছে, বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি। আওয়ামী লীগ সরকারের পতনের পর নিবন্ধন পেয়েছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), এবি পার্টি, গণঅধিকার পরিষদ (নুরুল হক নুর), নাগরিক ঐক্য (মাহমুদুর রহমান) এবং গণসংহতি আন্দোলনসহ বেশ কিছু দল। উল্লেখযোগ্যভাবে, এসব দলের প্রায় সবগুলোই আবেদন করার পাঁচ থেকে ছয় বছর পর আদালতের আদেশে নিবন্ধন লাভ করে।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে রাজনৈতিক দল নিবন্ধন প্রথা চালু হয়। এরপর থেকে এখন পর্যন্ত ৫৫টি দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে। তবে পরবর্তীতে শর্ত পূরণে ব্যর্থতা ও আদালতের নির্দেশে জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি এবং জাগপা- এই পাঁচটি দলের নিবন্ধন বাতিল করে ইসি। সাম্প্রতিক সময়ে আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপার নিবন্ধন ফেরত এলেও, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X