ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

৮ আগস্ট বিপ্লব বেহাত হওয়ার দিবস : জুলাই ঐক্য

কেন্দ্রীয় শহীদ মিনারে গণহত্যার বিচার ও জুলাই সনদের দাবিতে আয়োজিত বিক্ষোভ। ছবি : কালবেলা
কেন্দ্রীয় শহীদ মিনারে গণহত্যার বিচার ও জুলাই সনদের দাবিতে আয়োজিত বিক্ষোভ। ছবি : কালবেলা

২০২৪ সালের ৮ আগস্টকে বিপ্লব বেহাত হওয়ার দিন হিসেবে উল্লেখ করেছে ‘জুলাই ঐক্য’ প্লাটফর্ম। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক এবি জোবায়ের বলেছেন, অন্তর্বর্তী সরকার ৮ আগস্ট কে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেছে। কিন্তু এদিন হচ্ছে বিপ্লব বেহাত হওয়ার দিবস।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে গণহত্যার বিচার ও জুলাই সনদের দাবিতে আয়োজিত এক বিক্ষোভে এমন মন্তব্য করেন তিনি।

এবি জোবায়ের বলেন, সরকার কিছু অপ্রয়োজনীয় দিবসের নামে জুলাই নিয়ে চেতনা ব্যবসা করতে চায়। ৮ আগস্টকে তারা নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেছে কিন্তু এদিন হচ্ছে আমাদের বিপ্লব বেহাত হওয়ার দিবস। এদিন আমরা কিছু অথর্ব মানুষকে সরকারে বসিয়েছি যারা জুলাইকে ধারণ করতে পারছে না।

জুলাই ঐক্যের আরেক সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, এক মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল। আজ এক মাস হতে চলছে। কিন্তু এ নিয়ে আমরা সরকারের কোনো কার্যক্রম দেখছি না। আমরা সরকারের হুঁশ ফেরার জন্য আজকে বিক্ষোভ করেছি। অবিলম্বে জুলাই ঘোষণাপত্র না দিলে আরও কঠোর আন্দোলন করা হবে।

তিনি বলেন, ১৯৭২ সালে বিদেশি দূতাবাসের লিখে দেওয়া সংবিধান আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়। জুলাই সনদের ক্ষেত্রে কেউ যদি এমন কিছু করতে চায় তাহলে তা মেনে নেওয়া হবে না।

এছাড়াও বিক্ষোভে আগামী চার দিন জুলাই সনদ নিয়ে জনসংযোগ এবং আগামী ১ জুলাইয়ের মধ্যে সনদ দেওয়া না হলে গণমিছিলসহ বেশ কিছু নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১০

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১১

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১২

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৩

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৪

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৫

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৬

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৭

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৮

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৯

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

২০
X