কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১২:৫৫ এএম
আপডেট : ২৯ জুন ২০২৫, ০৭:৩২ এএম
অনলাইন সংস্করণ

পরিচ্ছন্নতা কর্মীদের সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রেরই : মেঘনা গুহঠাকুরতা

জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বক্তব্যকালে মেঘনা গুহঠাকুরতা। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বক্তব্যকালে মেঘনা গুহঠাকুরতা। ছবি : কালবেলা

পরিচ্ছন্নতা খাতে নিয়োজিত স্যানিটেশন শ্রমিকদের মানবিক মর্যাদা ও সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রেরই বলে মন্তব্য করেছেন বিশিষ্ট গবেষক ও মানবাধিকারকর্মী ড. মেঘনা গুহঠাকুরতা। তিনি বলেছেন, মানবিক রাষ্ট্র গঠন ও পরিচ্ছন্ন নগর ব্যবস্থা বজায় রাখতে হলে স্যানিটেশন শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। শ্রমিকদের শ্রমের মর্যাদা রক্ষা ছাড়া কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয়।

শনিবার (২৮ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মেঘনা গুহঠাকুরতা এ কথা বলেন।

বেসরকারি মানবাধিকার উন্নয়ন সংস্থা ‘পরিত্রাণ’ ও বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের যৌথ আয়োজনে এবং এভিনা আমেরিকাস ও ডেমোক্রেসি অ্যাট ওয়ার্ক ফান্ডের সহযোগিতায় স্যানিটেশন রাইটস ওয়ার্কার্স ইন বাংলাদেশ (এসডব্লিউআরবি) প্রকল্পের আওতায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পরিত্রাণের প্রকল্প সমন্বয়কারী উজ্জ্বল কুমার দাসের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণলাল, ভারপ্রাপ্ত মহাসচিব প্রদীপ হেলা, বাংলাদেশ মাইনরিটি রাইটস ফোরাম এবং জাতপাত বিলোপ কনভেনশন বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ও সমন্বয়ক অ্যাডভোকেট উৎপল বিশ্বাস, বাংলাদেশ দলিত পরিষদ ঢাকা বিভাগের সভাপতি চাঁনমোহন রবি দাস, মতুয়া সম্প্রদায়ের যুব নেতা সমীরণ মণ্ডল, স্যানিটেশন শ্রমিক নেতা উজ্জ্বল ডোম, গজনলালসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শতাধিক স্যানিটেশন শ্রমিক নেতা।

বক্তারা ঢাকার দুই সিটি করপোরেশনে কর্মরত প্রায় ১২ হাজার স্থায়ী ও অস্থায়ী স্যানিটেশন শ্রমিক এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আরও প্রায় ২০ হাজার শ্রমিকের শ্রমের ন্যায্য সুরক্ষা ও মর্যাদা নিশ্চিতের দাবি জোরালোভাবে তুলে ধরেন। তারা নির্দিষ্ট কর্মঘণ্টা নির্ধারণ, বেতন কাঠামোতে স্বচ্ছতা ও নিয়মিতকরণ এবং শ্রমিক অধিকার নিশ্চিতের জন্য বেসরকারি খাতে কঠোর নজরদারির দাবি জানান।

সংবাদ সম্মেলনে ১৪ দফা দাবি পেশ করা হয়। যার মধ্যে রয়েছে স্থায়ী আবাসন ও নাগরিক স্বীকৃতি প্রদান, সরকারি আবাসনে শতভাগ বসবাস নিশ্চিত করা, পরিচ্ছন্নতা খাতে নিয়োগে স্থানীয় হরিজনদের অগ্রাধিকার ও কোটা বাস্তবায়ন, চুক্তিভিত্তিক ও আউটসোর্সিং পদ্ধতি বাতিল, উন্নয়ন কর্মকাণ্ডে শ্রমিকদের প্রতিনিধি অন্তর্ভুক্তিকরণ, নারী শ্রমিকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষা, মাতৃত্বকালীন ছুটি, উৎসব বোনাস, পেনশন স্কিম, বীমা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার ও বরাদ্দ বৃদ্ধি। দাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

১০

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

১১

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১২

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

১৩

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

১৪

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

১৫

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

১৬

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

১৭

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

১৮

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

১৯

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

২০
X