কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১২:৩১ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৭:৫২ এএম
অনলাইন সংস্করণ

জুলাই অভ্যুত্থান স্মরণে দেশজুড়ে আইডিয়া প্রতিযোগিতা

জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে সারা দেশে আয়োজন করা হচ্ছে জাতীয় আইডিয়া প্রতিযোগিতা। ছবি : সংগৃহীত
জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে সারা দেশে আয়োজন করা হচ্ছে জাতীয় আইডিয়া প্রতিযোগিতা। ছবি : সংগৃহীত

জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে সারা দেশে আয়োজন করা হচ্ছে জাতীয় আইডিয়া প্রতিযোগিতা। স্থানীয় সরকার বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে।

শিক্ষার্থী, তরুণ ও সৃজনশীল নাগরিকদের উদ্ভাবনী চিন্তা, সামাজিক দায়বদ্ধতা ও অংশগ্রহণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচিত আইডিয়া বাস্তবায়নের জন্য প্রতিটি প্রকল্পের ব্যয় সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সমাজ উন্নয়ন, প্রযুক্তি, পরিবেশ, স্বাস্থ্য, সচেতনতা ও নাগরিক অংশগ্রহণমূলক যে কোনো বিষয়ে উদ্ভাবনী আইডিয়া জমা দিতে পারবে।

অংশগ্রহণকারীরা অনলাইনের মাধ্যমে নির্ধারিত ফরম পূরণ করে চলতি মাসের ১-১০ জুলাইয়ের মধ্যে কর্তৃপক্ষের কাছে আইডিয়া জমা দেবেন। জমা দেওয়া আইডিয়ার ভিত্তিতে ১১ জুলাই প্রাথমিক বাছাই ও ১২ জুলাই চূড়ান্ত বাছাই অনুষ্ঠিত হবে।

কর্তৃপক্ষের সহায়তায় বাছাইকৃত আইডিয়াগুলো প্রতিযোগীরা ১৩-৩১ জুলাইয়ের মধ্যে মাঠপর্যায়ে বাস্তবায়ন করতে হবে। আগামী ৫ আগস্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আইডিয়া প্রতিযোগিতায় দলীয়ভাবে ১৫-৩০ বছর বয়সী তরুণ-তরুণী অংশগ্রহণ করতে পারবেন। প্রতিটি দলে নারী সদস্যের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। দেশীয় সংস্কৃতি ও অভ্যুত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিটি আইডিয়া জমা দিতে হবে।

এ ক্ষেত্রে আইডিয়া জমা দেওয়ার জন্য প্রতিযোগীদের শিরোনাম, ভূমিকা, স্থানসহ আইডিয়ার বিবরণ, উদ্দেশ্য ও প্রত্যাশিত প্রভাব সম্পর্কে বর্ণনা করতে হবে।

এ ছাড়া আইডিয়া বাস্তবায়নে দলের সদস্যদের সুনির্দিষ্ট ভূমিকা, সৃজনশীলতা ও উদ্ভাবনের ক্ষমতা, প্রস্তাবের স্বতন্ত্রতা এবং কাঙ্ক্ষিত ফলাফল উল্লেখ করতে হবে।

প্রতিযোগীরা আইডিয়া হিসেবে দেয়ালচিত্র, পথনাটক বা মঞ্চনাটক, প্রদর্শনী বা প্রামাণ্যচিত্র, জনসচেতনতামূলক কার্যক্রমসহ অন্য ধারণা দিতে পারবেন।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X