কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৭:১৯ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

পৌনে তিন বছরের ব্যবধানে সর্বনিম্ন মূল্যস্ফীতি জুনে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রায় তিন বছরের বেশি সময় দেশে বিরাজ করছে উচ্চ মূল্যস্ফীতি। তবে ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে এসে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে, যা গত পৌনে তিন বছরের ব্যবধানে সর্বনিম্ন মূল্যস্ফীতি। এর আগে ২০২২ সালের অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯১ শতাংশ।

সোমবার (৭ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিবিএসের ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) তথ্য বলছে, জুনে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে। মে মাসেও মূল্যস্ফীতি ৯ দশমিক শূন্য ৫ শতাংশে ছিল। জুন মাসে মূল্যস্ফীতি ৮ দশমিক ৪৮ শতাংশের অর্থ হলো ২০২৪ সালের জুনে যে পণ্য ১০০ টাকায় কিনতে হয়েছিল ২০২৫ সালের জুনে তা কিনতে হয়েছে ১০৮ টাকা ৪৮ পয়সায়।

এর আগে ২০২২ সালের অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯১ শতাংশ। এরপর বাংলাদেশের মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরেই ছিল। ৩৩ মাস পর মূল্যস্ফীতি কমে সাড়ে ৮ শতাংশের নিচে নামলো। তবে অর্থবছরের গড় মূল্যস্ফীতির হিসেবে ১৫ বছরের ব্যবধানে সবচেয়ে বেশি মূল্যস্ফীতি ছিল সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরে। এ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক শূন্য ৩ শতাংশ। এর আগে ২০১০-১১ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৯২ শতাংশ।

জুন মাসে খাদ্য মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে এসেছে। জুনে খাদ্য মূল্যস্ফীতি নেমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৯ শতাংশে, মে মাসেও তা ৮ দশমিক শূন্য ৫৯ শতাংশ ছিল। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও জুনে কমে ৯ দশমিক ৩৭ শতাংশে নেমেছে।

মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে পারছে না মজুরির বৃদ্ধির হার। বিবিএসের হিসাবে, গত জুন মাসে জাতীয় মজুরির হার হয়েছে ৮ দশমিক ১৮ শতাংশ; অন্যদিকে, মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৪৮ শতাংশ। এর মানে হলো, মজুরি যত বেড়েছে, তার চেয়ে বেশি বেড়েছে জিনিসপত্রের দাম। গত এপ্রিল মাসের তুলনায় মে মাসে জাতীয় মজুরির হার কিছুটা বেড়েছে। তবে মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের প্রকৃত আয় কমেছে। মজুরিনির্ভর বিশাল জনগোষ্ঠীর ওপর মূল্যস্ফীতির চাপ বেশি পড়ে। গ্রাম-শহর নির্বিশেষে ১৪৫টি নিম্ন দক্ষতার পেশার মজুরির ওপর এ হিসাব করে থাকে বিবিএস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাকী অনুশীলন করছেন মেসি

বিএসইসির চেয়ারম্যান হলেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মাসুদ খান

নেইমার নাকি ভিনি, ১০ নম্বর জার্সি কার

মার্কিন নাগরিককে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা

জবানবন্দিতে দোষ স্বীকার / রামিসাকে ধর্ষণ-হত্যা ও নিজের পালিয়ে যাওয়ার বর্ণনায় যা জানালেন সোহেল

যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা 

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে বিভক্তি না করার আহ্বান ইরানের

লেবাননের সঙ্গে শান্তিচুক্তির আশা ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

আসামি সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

১০

বাবা ও দাদির কবরের ফুলগাছ চুরি, ব্যতিক্রমী উদ্যোগ যুবকের

১১

নয়াদিল্লির আগুনে বাংলাদেশি দুই পরিবারের ৯ সদস্য আহত

১২

প্রেমিকার অভিমানে মোটরসাইকেলে আগুন, রহস্য খুঁজছে পুলিশ

১৩

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

১৪

কুয়েত বিমানবন্দরে হামলার দায় নিল না ইরান

১৫

আদালতে জবানবন্দিতে রামিসা ধর্ষণ-হত্যার রোমহর্ষক বর্ণনা ঘাতক সোহেলের

১৬

পাথর হতে পারে গলাতেও, অদ্ভুত এই সমস্যার লক্ষণ জানালেন চিকিৎসক

১৭

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : অভিযোগ গঠনের শুনানি পেছাল

১৮

অঝোরে কাঁদছেন স্বপ্না, নীরব দৃষ্টিতে তাকিয়ে ঘাতক সোহেল

১৯

বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম

২০
X