কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৫:৪৩ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

৪৩৯ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, শামীম ওসমান ও তার স্ত্রীর নামে ২ মামলা

শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমান। ছবি : সংগৃহীত
শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমান। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান এবং তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. তানজির আহমেদ।

তানজির আহমেদ বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৬৮৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

তিনি বলেন, ৯টি ব্যাংক হিসাব ব্যবহার করে ৪৩৯ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৪৮০ টাকার অস্বাভাবিক লেনদেন করে অর্থের হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করেছেন। এতে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে।

এ ছাড়া শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান ও মেয়ে লাবীবা জোহা অঙ্গনার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ মিলেছে। এ অবস্থায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(১) ধারা মোতাবেক পৃথক ২টি সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন দেওয়া হয়েছে।

শামীম ওসমানের বিরুদ্ধে দুদক প্রথম অনুসন্ধান শুরু করে ২০০৭ সালে। তখন তার সম্পদের হিসাব গোপন রাখা ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু হয়, কিন্তু দীর্ঘ সময় এটি স্থবির ছিল। ২০২৪ সালের শেষে ক্ষমতায় পরিবর্তনের পর দুদক তার বিরুদ্ধে পুনরায় অনুসন্ধান শুরু করে। কমিশনের বিশেষ একটি শাখা তার ব্যাংক লেনদেন এবং সম্পদের তথ্য বিশ্লেষণ শুরু করে। এই অনুসন্ধানের ভিত্তিতে দুদক আনুষ্ঠানিক মামলা দায়ের করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১০

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১১

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১২

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৪

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৫

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৬

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৭

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৮

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৯

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

২০
X