কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৮:১৭ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি ফেল করা এসএসসি শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত
শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য হওয়া বিপুলসংখ্যক শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে বিক্ষোভ করেছে। একই সঙ্গে তারা কলেজে ভর্তির নিশ্চিয়তা চেয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সচিবালয়ের সামনে বিক্ষোভ করে এসব দাবি জানায় শিক্ষার্থীরা।

এর আগে সকালে রাজধানীর বকশিবাজারে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করে এসব শিক্ষার্থীরা। দুপুর ১টার দিকে তারা সচিবালয়ের দিকে মিছিল নিয়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে।

শিক্ষার্থীদের মূল দাবিগুলো হলো, অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য দ্রুত একটি সাপ্লিমেন্টারি পরীক্ষার আয়োজন করতে হবে। যাতে তারা এক শিক্ষাবর্ষ পিছিয়ে না পড়েন। সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং ফলাফল প্রকাশে সময় লাগতে পারে, তাই প্রাথমিকভাবে কলেজে ভর্তি হতে না পারলেও, সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যেন পরবর্তীতে কলেজে ভর্তি হতে পারে, সেই বিষয়ে নিশ্চিত প্রতিশ্রুতি দিতে হবে।

শিক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রশ্নপত্রের মান ও জটিলতায় যে অসামঞ্জস্যতা ছিল, তা বিচার করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এমসিকিউ ও সিকিউ উভয় অংশ মিলিয়ে পাশের ব্যবস্থা করাতে হবে। এমসিকিউ (বহুনির্বাচনি) এবং সিকিউ (সৃজনশীল) উভয় অংশ মিলিয়ে পাশের ব্যবস্থা করতে হবে। পৃথকভাবে পাশের বাধ্যবাধকতা তুলে দিয়ে সামগ্রিক মূল্যায়নে পাশ বিবেচনা করতে হবে।

শিক্ষার্থীরা জানায়, এ বছর ৬ লাখ ৫০ হাজারেরও বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, যা তাদের ভবিষ্যৎকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। তারা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যেন দেশের লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষিত হয়।

কালবেলা/নূর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X