রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পিস্তলসহ সন্ত্রাসী ‘ককটেল মুরাদ’ গ্রেপ্তার

বিদেশি পিস্তলসহ রাজশাহী আঞ্চলিক পর্যায়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মুরাদ শেখ ওরফে ককটেল মুরাদ। ছবি : সংগৃহীত
বিদেশি পিস্তলসহ রাজশাহী আঞ্চলিক পর্যায়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মুরাদ শেখ ওরফে ককটেল মুরাদ। ছবি : সংগৃহীত

বিদেশি পিস্তলসহ রাজশাহী আঞ্চলিক পর্যায়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মুরাদ শেখ ওরফে ককটেল মুরাদকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (২০ জুলাই) রাত ৩টার দিকে নগরের সাহেববাজার বড়কুঠি মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মুরাদ ওই এলাকারই বাসিন্দা।

র‌্যাব-৫ এর সিপিএসসির একটি দল এ অভিযান চালায়। পরে সোমবার (২১ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, একটি বিদেশি পিস্তল ছাড়াও একটি ম্যাগাজিন, একটি গুলি, দুটি মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে সন্ত্রাসী ককটেল মুরাদের কাছ থেকে।

র‌্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরেই ককটেল মুরাদকে নজরদারিতে রাখা হয়েছিল। মুরাদ শেখ একাধিক মামলার পলাতক আসামি এবং একটি সংঘবদ্ধ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য। তিনি রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার হেফাজতে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে- এমন তথ্যের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়।

এ সময় মুরাদের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে কাপড়ের স্তূপের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। ককটেল মুরাদ এর আগেও বিপুল পরিমাণ ককটেলসহ ধরা পড়েছিলেন। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও ছিনতাইসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

১০

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১২

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১৩

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১৪

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৫

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৬

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৭

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৮

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৯

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

২০
X