বান্দরবান (আলীকদম) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

গুলিতে পর্যটক নিহত

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বান্দরবানের আলীকদম উপজেলায় বন্দুকের গুলিতে ত্বহা বিন আমীন নামের এক পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের সঙ্গে থাকা চার বন্ধুকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) সকালে উপজেলার কুরুক পাতার চাইল্লাতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পর্যটকের নাম- ত্বহা বিন আমীন (২৪)। তিনি ঢাকার ডেমরার বাসিন্দা মো. আলামীনের ছেলে।

জানা গেছে, গত ১৯ জুলাই ত্বহা বিন আমীন তার ৪ বন্ধু সাইফুল, মেরাজ, নাবিল ও মিনহাজকে নিয়ে আলীকদমে আসেন। তারা পর্যটক তথ্যকেন্দ্রে কোনো তথ্য না দিয়ে মাতামুহুরী রিজার্ভের কুরুকপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তরনী পাড়া এলাকার একটি জুমঘরে অবস্থান নেন। তারা প্রথমে দরি পাড়া থেকে তরনী পাড়ায় যান।

সোমবার সকালে জুমঘর থেকে ঘুম থেকে ওঠার পর একটি স্থানীয়ভাবে তৈরি একনলা বন্দুক নিয়ে ছবি তোলার সময় মীর মাহদী হাসান নাবিল অসাবধানতাবশত বন্দুকটির ট্রিগার টানেন। এতে ত্বহা বিন আমীনের বুকে গুলি লেগে ঘটনাস্থলেই মারা যান।

আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, প্রথমে স্থানীয় ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো-এর মাধ্যমে ঘটনাটি জানতে পারি। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি গাদা বন্দুকসহ গুলিবিদ্ধ অবস্থায় ত্বহা বিন আমীনকে উদ্ধার করা হয়। তার সঙ্গে থাকা চার বন্ধুকে আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১০

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১১

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১২

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৩

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৪

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৫

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৬

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৭

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৮

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৯

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

২০
X