পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১০:৫৮ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৭:৪২ এএম
অনলাইন সংস্করণ

ফেনীতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রতীকী ‘গায়েবানা জানাজা’

ফেনীর পরশুরাম চিথলিয়া ইউনিয়নের অলকা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রতীকী গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত। ছবি : কালবেলা
ফেনীর পরশুরাম চিথলিয়া ইউনিয়নের অলকা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রতীকী গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত। ছবি : কালবেলা

ফেনীর পরশুরামে দফায় দফায় বন্যায় নিঃস্ব হয়ে যাচ্ছে বাসিন্দারা। টেকসই বাঁধ নির্মাণের দাবিতে বারবার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধনসহ বিভিন্নভাবে দাবি জানিয়ে আসলেও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ স্থায়ী বাঁধ নির্মাণে কোনো উদ্যোগ নেয়নি। এবার বিষয়টির প্রতিবাদে নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তাদের প্রতীকী ‘গায়েবানা জানাজা’র আয়োজন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

সোমবার (২১ জুলাই) ফেনীর পরশুরাম চিথলিয়া ইউনিয়নের অলকা গ্রামে এ প্রতীকী গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেছেন বন্যায় ক্ষতিগ্রস্ত অলকা গ্রামের বাসিন্দা ইমাম হোসেন। প্রতীকী ‘গায়েবানা জানাজা’র নামাজে আরও অংশগ্রহণ করেছেন বন্যায় বসতঘর হারানো মাসুম চৌধুরীসহ ৫ জন।

মুহুরী নদীর উজানে ভারতীর পানির চাপে সোমবার ফের বন্যায় প্লাবিত হয়েছে পরশুরাম উপজেলার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা।

দফায় দফায় বন্যায় নিঃস্ব হয়ে গেছে উপজেলা বাসিন্দারা। গত বছরের আগস্টের বন্যায় রেশ কাটতে না কাটতে চলতি মাসের ৮ জুলাই ভয়াবহ বন্যায় ১৫টি স্থানে বাঁধ ভেঙ্গে অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে রাস্তাঘাট ফসলী জমি পুল কালভার্টসহ অবকাঠামো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন জানান, পরশুরাম উপজেলায় গত ৮ জুলাই বন্যায় ১৫টি স্থানে বাঁধ ভেঙ্গে যায়। শনিবার (১৯ জুলাই) থেকে ক্ষতিগ্রস্ত বাঁধ পুনঃনির্মাণের কাজ শুরু হয়। সোমবার হঠাৎ নদীর পানি বেড়ে যাওয়ায় বাঁধ পুনঃনির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। বন্যার পানি কমে গেলে মেরামতের কাজ পুনরায় শুরু করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় যুগ পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X