কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় পূজা পরিষদের শোক

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের লোগো। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল।

সোমবার (২১ জুলাই) রাতে এক যৌথ শোক বিবৃতিতে তারা বলেন, ‘এই মর্মান্তিক ঘটনায় দেশবাসী শোকবিহ্বল।’

নেতারা বলেন, ‘স্কুলের ওপর প্রশিক্ষণ জেট বিমান ভেঙে পড়ার অনাকাঙ্ক্ষিত ঘটনায় কোমলমতি অসংখ্য শিশু শিক্ষার্থীর জীবন ঝরে গেল। তাদের পরিবারগুলোর স্বপ্ন ভেঙে গেল। এগুলো মেনে নেওয়া খুবই কষ্টের। এই বেদনার ভার বহন করা কঠিন।’

নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন, আহতদের দ্রুত যথাযথ চিকিৎসার ব্যবস্থা এবং নিহত পরিবারদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান নেতারা।

বিবৃতিতে বলা হয়, নিহতদের আত্মার শান্তি এবং আহতদের সুস্থতা কামনায় মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।

এদিকে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জন হয়েছে। এ ছাড়া আহতদের সংখ্যা ১৭১ জনে দাঁড়িয়েছে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

এর আগে সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিট পর এটি দুর্ঘটনার শিকার হয়ে মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১১

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১২

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৩

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৪

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৫

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৬

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৭

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৮

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৯

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

২০
X