কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫২ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

প্লাস্টিকের বাজার বাড়াতে নীতিমালা চূড়ান্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক। ছবি : সংগৃহীত

দেশে পরিবেশবান্ধব প্লাস্টিকের বাজার বাড়াতে নীতিমালা চূড়ান্ত করেছে সরকার। এ লক্ষ্যে ‘প্লাস্টিক শিল্প উন্নয়ন নীতিমালা ২০২৩’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ফিরে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিশ্বে প্লাস্টিকের চাহিদা বাড়ছে। যাতে পরিবেশবান্ধব আমাদের প্লাস্টিক শিল্প কাঠামো গড়ে ওঠে সেজন্য নীতিমালাটা পাস করা হয়েছে। এখানে পরিবেশবান্ধব, আমি আবারও বলছি পরিবেশবান্ধব পরিবেশ নিশ্চিত করবে এ রকম প্রভিশন ( বিধান) রেখে এসব ইন্ডাস্ট্রি কীভাবে প্রণোদনা দেওয়া যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে কীভাবে ওই সেক্টরকে সাপোর্ট দেওয়া যায়, বিশেষ করে ম্যানপাওয়ার থেকে শুরু করে একটা প্লাস্টিক শিল্পনগরী করা যায় কিনা, সেসব ব্যাপারে আলোচনা হয়েছে। শিল্পনগরী করার ক্ষেত্রে সহযোগিতা প্রদানের জন্য এই নীতিমালাটা করা হয়েছে।

মাহবুব বলেন, এই নীতিমালা হলে আমরা আশা করছি, আমাদের প্লাস্টিক সেক্টরের এখন যে বাজার আছে , সে বাজার দ্রুত বর্ধনশীল হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে সংঘর্ষ, আহত ২০

এটিএম বুথের টাকা লুট, ‘পরকীয়া প্রেমিকাকে’ বিয়ে করতে গিয়ে ধরা

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

২৭ রানে ৮ উইকেট হারিয়ে ১৪০-এ অলআউট বাংলাদেশ

টানা তৃতীয়বার ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন মেটলাইফ বাংলাদেশের

চট্টগ্রাম বন্দরের এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে সমাবেশের ঘোষণা

‘কসাই শামীম’ গ্রেপ্তার

হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

রূপপুরের বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রযুক্তিমন্ত্রী

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১০

এ বছরই দেশে ফিরব: এনডিটিভিকে শেখ হাসিনা

১১

ফ্রান্সে বিমান বিধ্বস্তে ১১ জনের মৃত্যু

১২

পলাশের বিপরীতে নজর কাড়লেন জারবীনি

১৩

ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে এখনো কত পেছনে মেসিরা?

১৪

ঐচ্ছিক অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম, পিএস বরখাস্ত

১৫

পূবালী ব্যাংকের বরিশাল অঞ্চলের ২য় ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৪০

১৭

সংসদ সদস্য বাচ্চুকে সর্তক করল জামায়াত 

১৮

নির্বাচনের আগে অডিও ফাঁস নিয়ে বিতর্ক, যা বললেন জয় চৌধুরী

১৯

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা

২০
X