কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৯:১৩ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক গ্রেপ্তার 

বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেপ্তার 
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। ছবি : সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম তথ্য নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, ৮টার কিছু সময় পর সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে তার রাজধানীর ধানমন্ডির বাসা থেকে আটক করেছি আমরা। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হবে। তার বিরুদ্ধে পরে ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত বছর সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে বিচারক হিসেবে ‘দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে’ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান এবং জাল রায় তৈরি করার অভিযোগে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়।

২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এ বি এম খায়রুল হক। ২০১১ সালের ১৭ মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসরে যান।

আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর, ১৩ আগস্ট তিনি আইন কমিশনের পদ থেকে পদত্যাগ করেন। এর পর থেকে আর তাকে প্রকাশ্যে দেখা যায়নি।

তিনি প্রধান বিচারপতি থাকাকালে সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের মাধ্যমে সাংবিধানিক শূন্যতার সূচনা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ত্রয়োদশ সংশোধনী বাতিল, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে করা পঞ্চম সংশোধনী বাতিল, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের করা সপ্তম সংশোধনী বাতিল, বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক স্বীকৃতি, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অপসারণের সরকারি আদেশকে বৈধতা দেওয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে দায়ের করা লিভ টু আপিল না শুনেই উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেওয়া এবং দৈনিক আমার দেশের সম্পাদককে সাজা দেওয়ার আদেশ আসে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১০

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১১

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১২

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৩

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৪

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৫

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৬

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৭

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৮

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৯

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

২০
X