কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৫:৫৫ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

‘রাজনৈতিক দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে’

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

রাজনৈতিক দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৪ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, সেটা রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে হবে।’

এখন থেকে আর রাজনৈতিক দলের প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে না বলেও জানান আসিফ মাহমুদ।

এর আগে দুপুরে ফেসবুকে এক পোস্টে আসিফ মাহমুদ জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না।

বৃহস্পতিবার (২৪ জুলাই) উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ-সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।

এ-সংক্রান্ত চারটি আলাদা অধ্যাদেশের খসড়া তৈরি করে গত ১ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর উপদেষ্টা পরিষদ হয়ে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গেজেট আকারে প্রকাশ করার কথা। আজ উপদেষ্টা পরিষদ সেই খসড়া অনুমোদন করল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১০

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১১

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১২

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৩

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৫

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৬

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৭

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৮

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৯

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

২০
X