কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৫:৩৯ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই : প্রধান উপদেষ্টা

মার্কিন চার্জ ডি’অ্যাফেয়ারস ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। ছবি : সংগৃহীত
মার্কিন চার্জ ডি’অ্যাফেয়ারস ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। ছবি : সংগৃহীত

বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই এবং বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সন্ত্রাসবাদ মোকাবিলায় তার সরকারের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এ কথা বলেন তিনি।

সোমবার (২৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন চার্জ ডি’অ্যাফেয়ারস ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এ সময় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনাসহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেন তারা।

প্রধান উপদেষ্টা বলেন, সন্ত্রাসবাদ নির্মূল করা আমাদের প্রধান অগ্রাধিকার। বাংলাদেশে সন্ত্রাসবাদের প্রতি আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। আমরা আমাদের মাটি থেকে সন্ত্রাসীদের নির্মূল করার জন্য সর্বাত্মক চেষ্টা করব।

চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যাকবসন বাংলাদেশের সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক উত্তরণের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার যে পরিকল্পনা রয়েছে, যুক্তরাষ্ট্র সেটিকে স্বাগত জানায়।

বৈঠকে প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে কাজ করা কমিশনের অগ্রগতির কথাও তুলে ধরেন। এ সময় তিনি বলেন, আমি মনে করি কমিশন খুব ভালো কাজ করছে। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে সদস্যরা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

আসামি ধরতে টিনের চালে পুলিশ

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: পেজেশকিয়ান

১০

সড়ক নয়, যেন ময়লার ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

১১

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

১২

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

১৩

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

১৫

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

১৬

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

১৭

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

১৮

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

১৯

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

২০
X