কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি পিন্টুর মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : কারা অধিদপ্তর

ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু। ছবি : সংগৃহীত
ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু। ছবি : সংগৃহীত

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের ২ বারের সংসদ সদস্য (এমপি) ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর মৃত্যু নিয়ে ‘গুজব’ ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের এআইজি ফরহাদ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নেত্রকোন-৩ আস‌নের সা‌বেক সংসদ সদস্য ইফ‌তিকার উদ্দিন তালুকদার পিন্টুর কারাগা‌রে মৃত্যু সংক্রান্ত সামা‌জিক যোগা‌যোগমাধ্যমের খবর‌টি স‌ঠিক নয়। তি‌নি কারাগা‌রে আটক ছি‌লেন না। বিষয়‌টি এক‌টি গুজব। এ বিষয়ে সবাইকে সচেতন এবং সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন কারা অধিদপ্তরের এআইজি ফরহাদ। এর আগে সোমবার (২৮ জুলাই) পিন্টুর মৃত্যুর তথ্য জানা যায়। স্বজনদেরে বরাতে বিভিন্ন গণমাধ্যম জানায় নিকুঞ্জের এক বাসায় তিনি মারা যান।

পিন্টুর ভাগ্নে জাকির হোসেন প্রবাল জানান, তার মামা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। এ অবস্থায় সোমবার তিনি ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেন। তবে এই মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে দাবি করা হয়, কারাগারে নির্যাতনের কারণে তিনি মারা যান। এ নিয়ে যখন নেট দুনিয়ায় তোলপাড়, তখনই কারা অধিদপ্তর বিজ্ঞপ্তির মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করল। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি গুজব বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কচন্দরা গ্রামের ব্যবসায়ী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ২০০৯ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১০

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১১

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৭

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৮

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৯

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

২০
X