কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

অক্টোবরের মধ্যে রেলের চার প্রকল্পের উদ্বোধন : নূরুল ইসলাম সুজন

রাজধানীর আইডিইবি ভবনে রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ১১তম কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখছেন মো. নূরুল ইসলাম সুজন। ছবি : কালবেলা
রাজধানীর আইডিইবি ভবনে রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ১১তম কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখছেন মো. নূরুল ইসলাম সুজন। ছবি : কালবেলা

রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে আরও গতিশীল ও সামনের দিকে এগিয়ে নিতে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ১১তম কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রেলওয়ের উন্নয়নের প্রাণ বলে মন্তব্য করেন মন্ত্রী বলেন, স্বাধীনতা পূর্ববর্তী সময়ে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার মধ্যে রেলপথ এবং নদীপথ ছিল যোগাযোগের মূল মাধ্যম। তখন সড়ক পথে যোগাযোগ ব্যবস্থার তেমন উন্নয়ন ছিল না। স্বাধীনতা যুদ্ধের সময় রেল যোগাযোগ ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু রেলওয়ের কিছু উন্নয়ন করেছিলেন। এরপর কোন সরকার রেলওয়ের উন্নয়নের কাজে হাত দেয়নি বরং রেল পথকে ধ্বংস করেছে। জামাত-বিএনপির আমলে রেলওয়েকে বেসরকারি করনের জন্য গোল্ডেন হ্যান্ডশেইকের মাধ্যমে ১০ হাজার কর্মকর্তা কর্মচারীকে ছাটাই করেছিল। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাসটেইনেবল ডেভেলপমেন্ট করার জন্য রেলের ব্যাপক উন্নয়ন করেছেন।

তিনি বলেন, আমরা চীনে এবং ভারতে দেখেছি তাদের রেল যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত।

আগামী অক্টোবরের মধ্যে রেলের চারটি প্রকল্পের উদ্বোধন হওয়ার কথা রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সময় দিলেই আমরা এই চারটি প্রকল্প উদ্বোধন করব। দেশের এই উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য একটি দল অপপ্রচার চালাচ্ছে এবং নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। এ বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান মন্ত্রী।

অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর ও মহাপরিচালক মো. কামরুল আহসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রদীপ কুমার ভৌমিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১০

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১১

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১২

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৩

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৪

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৫

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১৬

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

১৭

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

১৮

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

২০
X