কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

শেরেবাংলার জন্ম সার্ধশতবর্ষ রাষ্ট্রীয়ভাবে পালনের আহ্বান

শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৫০তম জন্ম বার্ষিকী উদযাপন কমিটির অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৫০তম জন্ম বার্ষিকী উদযাপন কমিটির অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৫০তম জন্মবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শেরেবাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে এক অনুষ্ঠানে সরকারের প্রতি এ আহ্বান জানান তারা।

সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) থাকা অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. মাহবুবুর রহমান দুলাল, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় তরুণ সংঘের চেয়ারম্যান ফজলুল হক, শেরেবাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের আহ্বায়ক সেলিনা আক্তার, সদস্য সচিব আর কে রিপন, আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে সৈয়দ মার্গুব মোর্শেদকে আহ্বায়ক ও পীরজাদা শহীদুল হারুনকে সদস্য সচিব করে ১০১ সদস্যবিশিষ্ট শেরেবাংলার জন্ম সার্ধশতবর্ষ উদযাপন জাতীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন মো. মঞ্জুর হোসেন ঈসা, যুগ্ম সদস্য সচিব সেলিনা আক্তার ও আর কে রিপন। শেরেবাংলার পরিবারের সদস্যরা কমিটির সম্মানিত সদস্য হিসেবে থাকবেন।

এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে শেরেবাংলার নামে যেসব হল রয়েছে সেগুলোর দায়িত্বপ্রাপ্ত প্রধানরাও কমিটির সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২৮ অক্টোবর রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে শেরেবাংলার জন্ম সার্ধশতবার্ষিকীর সভা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন।

এছাড়া জন্মের জন্ম সার্ধশতবার্ষিকী উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X