কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১২:৫৯ এএম
অনলাইন সংস্করণ

মির্জা ফখরুলের সঙ্গে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের মতবিনিময়

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম, ঢাকার সদস্যরা। ছবি : সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম, ঢাকার সদস্যরা। ছবি : সংগৃহীত

বহুদিন পর গল্প, আড্ডা আর স্মৃতিচারণে কাটল এক স্মরণীয় সকাল। শুক্রবার (০৮ আগস্ট) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম, ঢাকার সদস্যরা। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রায় দুই ঘণ্টাব্যাপী আলোচনায় বিএনপির মহাসচিব ঠাকুরগাঁওয়ের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন। তিনি নিজের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা, সংসার জীবনের নানা স্মৃতি এবং দীর্ঘ রাজনৈতিক কর্মজীবনের কথা শোনান সাংবাদিকদের। জীবনের বড় একটি সময় রাজনীতি ও জনসেবায় ব্যয় করায় পরিবারকে খুব বেশি সময় দিতে না পারার কথাও অকপটে জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শিগগির তিনি তার জীবন কাহিনী নিয়ে বায়োগ্রাফি লেখবেন।

আলোচনায় উঠে আসে ঠাকুরগাঁওয়ের সাংবাদিকদের সাফল্যের প্রসঙ্গও। ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে বর্তমানে জেলার প্রায় ৬০ জন সাংবাদিক কাজ করছেন জেনে বিস্ময় প্রকাশ করেন মির্জা ফখরুল।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও সমকালের সিনিয়র রিপোর্টার দেলওয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক মশিউর রহমান, প্রথম আলোর সারা বাংলার প্রধান তুহিন সাইফুল্লাহ, ঢাকা পোস্টের সিনিয়র নিউজ এডিটর মাহাবুর আলম সোহাগ, চ্যানেল ২৪-এর সিনিয়র রিপোর্টার মাসউদুর রহমান রানা, সহসভাপতি ও সময় টেলিভিশনের মাহবুব আলম রাজ, অর্থ সম্পাদক ও বাসসের সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলম, নারী বিষয়ক সম্পাদক বাংলাদেশ বেতারের নাহিদ শিউলী, কার্যনির্বাহী সদস্য ইনকিলাবের প্রধান প্রতিবেদক ফারুক হোসাইন, ডিবিসির আরবী নূর আপন, ৭১ টেলিভিশনের নূর তাজমিন নীর, কালের কণ্ঠের সাব এডিটর সৌম্য সরকার ও এখন টিভির স্টাফ রিপোর্টার ফরহাদ নূর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১০

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১১

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১২

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৩

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৪

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৫

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৬

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৭

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

১৮

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

২০
X