মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ধুঁকতে থাকা ম্যানইউতে যাচ্ছেন আর্জেন্টিনার ‘বাজপাখি’!

এমিলিয়ানো মার্টিনেজ। ছবি : সংগৃহীত
এমিলিয়ানো মার্টিনেজ। ছবি : সংগৃহীত

ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের গোলপোস্ট নিয়ে দুশ্চিন্তা যেন কিছুতেই কাটছে না। আন্দ্রে ওনানা ও আলতাই বায়িন্দির ধারাবাহিকতা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে প্রতি ম্যাচ আমোরিমের দলের জন্য। অভিজ্ঞ টম হিটন আছেন বটে, তবে তিনি মূলত জরুরি পরিস্থিতির জন্যই দলে। এ অবস্থায় গোলরক্ষকের খোঁজে সক্রিয় হয়েছে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।

ইতোমধ্যেই বড় অগ্রগতি হয়েছে। নামকরা দলবদলের বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজের সঙ্গে ব্যক্তিগত শর্তে সমঝোতায় পৌঁছেছে ম্যানইউ।

রোমানো এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড মার্টিনেজের সঙ্গে ব্যক্তিগত শর্তে চুক্তি সম্পন্ন করেছে এবং ভিলার সঙ্গে যোগাযোগও করেছে। লামেন্সের ডিল না হলে দিবুই এখন কংক্রিট অপশন। আলোচনা ইতোমধ্যেই চলছে।’

অ্যাস্টন ভিলা হঠাৎ করে তারকা গোলরক্ষককে ছাড়বে কি না তা নিয়ে এখনো অনিশ্চয়তা আছে। তবে তারা ইতোমধ্যে বিকল্প খুঁজতে শুরু করেছে। বেলজিয়ান গোলরক্ষক সেনে লামেন্সের সঙ্গে যোগাযোগ করেছে ভিলা। একই খেলোয়াড়ের প্রতি আগ্রহী ম্যানইউও। এছাড়া পোর্তোর দিয়োগো কস্তার নামও আলোচনায় আছে।

আর্সেনাল থেকে বিদায়ের পর ভিলায় যোগ দিয়েই ক্যারিয়ারের মোড় ঘুরে যায় মার্টিনেজের। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই গোলরক্ষককে “ওয়ার্ল্ড-ক্লাস” আখ্যা দিয়েছেন স্কাই স্পোর্টসের বিশ্লেষক ড্যান বার্ডেল। তার অভিজ্ঞতা ও ম্যাচ উইনার মানসিকতাই ইউনাইটেডকে আকৃষ্ট করছে।

ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে আর এক দিন বাকি। এর মধ্যে যদি মার্টিনেজকে দলে টানতে পারে ইউনাইটেড, তাহলে ওল্ড ট্র্যাফোর্ডে গোলপোস্টের চিত্র একেবারেই বদলে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X