কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টি থাকবে কয়দিন, জানাল আবহাওয়া অধিদপ্তর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার থেকে বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টি হচ্ছে। তারা জানান, দু-এক দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা বৃষ্টির পরিমাণ বাড়িয়ে দিতে পারে। তবে বর্তমানে যে বৃষ্টি হচ্ছে, তা খুব বেশি হওয়ার সম্ভাবনা নেই। বরং আগামীকাল শনিবার থেকেই বৃষ্টি কমে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি মাসের শুরু থেকেই বৃষ্টি কমেছে এবং গরম বেড়েছে। ১ সেপ্টেম্বর সিলেটে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ ডিগ্রি সেলসিয়াস, আর সেদিন রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর থেকে বৃষ্টি কমতে থাকে এবং গরম আরও বেড়ে যায়। মাঝখানে দু-এক দিন সারা দেশে তেমন বৃষ্টি হয় নাই। তবে গত দুই দিনে বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে রাজধানীতে ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ফরিদপুরে, যেখানে ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর রাজধানীতে বৃষ্টির পরিমাণ ছিল ২২ মিলিমিটার।

শুক্রবার আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানান, রাজধানীতে দুপুরের পর থেকে বৃষ্টি বাড়তে পারে, তবে এর পরিমাণ খুব বেশি হবে না। তিনি আরও বলেন, আজ রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল বৃষ্টি কমে আসতে পারে এবং আগামী রোববারের পর থেকে আবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

তিনি আরও বলেন, সাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু আগের তুলনায় কিছুটা বেশি সক্রিয় হয়েছে। পাশাপাশি কয়েক দিন আগে হওয়া লঘুচাপ ও স্থল নিম্নচাপের প্রভাবে বাতাসে জলীয়বাষ্পের সরবরাহ বেড়েছে, যা বৃষ্টি বাড়ার পেছনে ভূমিকা রাখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১০

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১১

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৩

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১৫

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৬

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৭

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৮

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৯

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

২০
X